CITU Barrackpore

শ্রমজীবীদের ঐক্যবদ্ধ আন্দোলনই রুখবে শ্রমকোড থেকে হকার উচ্ছেদ, ব্যারাকপুরে সিআইটিইউ নেতৃবৃন্দ

জেলা

শ্রমকোড বাতিলের দাবিতে বারাকপুরে ষ্টেশনের সামনে সভায় বলছেন গার্গী চ্যাটার্জী। ছবি: বিশ্বজিৎ রায়।

শ্রমকোড বাতিলের দাবিতে সমস্ত শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধভাবে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। শ্রমিক বিরোধী এই কালা আইন চালু করে শ্রমিকদের অধিকার কেড়ে নিতে চাইছে। শ্রমিকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে এই কালা আইন বাতিল করতে হবে। সিআইটিইউ নেতৃবৃন্দ একথা বলেন। সিআইটিইউ উওর ২৪ পরগনা জেলা কমিটির উদ্যোগে বারাকপুর ষ্টেশনের সামনে শ্রমকোড বাতিলের দাবিতে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকে হকার উচ্ছেদের বিরুদ্ধে সমস্ত শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান। সভা শেষে শ্রমকোডের প্রতিলিপি পোড়ানো হয়। 
 সিআইটিইউ উওর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক গার্গী চ্যাটার্জী বলেন, "দীর্ঘদিনের লড়াই আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত অধিকার কেড়ে নিতে চাইছে কেন্দ্রের মোদী সরকার। এই সরকার শ্রমিক স্বার্থবিরোধী নীতি নিয়ে চলছে। এই সরকার কর্পোরেটদের স্বার্থে কাজ করছে। কর্পোরেটদের হাতে দেশের সম্পদ বেঁচে দিচ্ছে। শ্রমকোড চালু করে দেশের শ্রমিকদের দাসত্বে পরিনত করতে চাইছে। শ্রমিকদের অর্জিত অধিকার সুরক্ষিত থাকবে না। শ্রমিকদের অধিকার এর ওপর ভয়াবহ আক্রমণ নেমে আসবে। শ্রমিক স্বার্থবিরোধী এই কালা আইন অবিলম্বে বাতিল করতে হবে। শ্রমিকদের দীর্ঘদিনের লড়াই আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত অধিকার মোদী সরকার কেড়ে নিতেই এই কালা আইন লাগু করেছে। এই সরকার রুটি রুজির লড়াইকে পেছনে ঠেলে দিতে চাইছে। শ্রমজীবী ঐক্য ও সংহতি ভাঙতে চাইছে।"
 সভায় সভাপতির ভাষণে সিআইটিইউ উওর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি সোমনাথ ভট্টাচার্য বলেন, "মোদী সরকার কালা আইন চালু করে শ্রমিকদের দীর্ঘদিনের লড়াই আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত অধিকার কেড়ে নিতে চাইছে। শ্রমকোড চালু করে শ্রমিকদের লড়াই আন্দোলনের অধিকার থাকবে না। মোদী সরকার শ্রমিক বিরোধী সরকার। কর্পোরেটের স্বার্থে এই সরকার কাজ করছে। এই কালা আইন বাতিলের দাবিতে শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।"
 এছাড়াও বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা সায়নদীপ মিত্র, ঝন্টু মজুমদার, অসিত সেন, শম্ভু চ্যাটার্জি সহ প্রমুখ নেতৃবৃন্দ।

 

Comments :0

Login to leave a comment