Owner of Hotel Shikha Inn arrested

গ্রেপ্তার হোটেল শিখা ইনের মালিক

রাজ্য কলকাতা

হোটেল শিখা ইনের মালিককে গ্রেপ্তার করলো পুলিশ। বেহালার ডায়মন্ড হারবার রোডের তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  
গত বুধবার রাতে নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে আগুন লাগে। সেই ঘটনায় ৯জনের মৃত হয়েছিল। ঘটনার পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না এই হোটেলের মালিক বীরেশ্বর মিত্রর। শনিবার তার বাড়ি থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ। আগুন লাগার ঘটনার পর একাধিক চাঞ্চল্যকর অভিযোগ সমানে এসেছে। দেখা গেছে মাত্র ৮০০ স্কোয়ারফুটের জায়গায় ৭ থেকে ৮টি ঘর  রয়েছে। হোটেলের প্রতিটি তলায় নিয়ম না মেনে ঘিঞ্জি ভাবে ঘর তৈরী করা হয়েছিল।

Comments :0

Login to leave a comment