কবিতা | প্রকৃতি বাঁচাই
সুব্রত চৌধুরী
মুক্তধারা | বর্ষ ৪ | ৮ জুন ২০২৬ | বিশ্ব পরিবেশ দিবস
সুবর্ণ দিনটা আসুক ফিরে
সুখের রথে চড়ে,
সুবর্ণরেখায় মিলবো সেদিন
নতুন জীবন গড়ে।
পরিবেশটা রাখবো ভালো
করবো আদর-যত্ন,
পরিবেশটাই হবে এখন
সবার মানিক-রত্ন।
মাছের সাথে সখ্য হবে
সখা হবে পাখি,
গাছের গায়ে পরিয়ে দেবো
ভালোবাসার রাখি।
ভুলে যাবো সব ভেদাভেদ
হিংসা-বিদ্বেষ-মান,
গলা ছেড়ে গাইবো সবাই
জীবনের জয়গান।
‘প্রকৃতি বাঁচাও’ গাইবো এবার
সবাই একই সুরে,
মনের সুখে বাঁচবো সবাই
দুঃখ ব্যথা দূরে।
—————————-
আটলান্টিক সিটি, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র
Comments :0