POETRY | SUBRATA CHOWDHARY | DOL ESECHE | MUKTADHARA | 2026 MARCH 4 | 3rd YEAR

কবিতা | সুব্রত চৌধুরী | দোল এসেছে | মুক্তধারা | ২০২৬ মার্চ ৪ | বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

POETRY  SUBRATA CHOWDHARY  DOL ESECHE  MUKTADHARA  2026 MARCH 4  3rd YEAR

কবিতা

মুক্তধারা

দোল এসেছে 


✍️ সুব্রত চৌধুরী

২০২৬ মার্চ ৪ | বর্ষ ৩

দোল এসেছে দোল
        বদ্ধ আগল খোল,
রংয়ের ছোঁয়ায় আজ 
             দুঃখ  যত ভোল।

দোল এসেছে দোল
        শিমুল পলাশ লাল,
মনের গাঙে আজ
       উড়ুক রংগীন পাল।

দোল এসেছে দোল
          পলাশ শিমুল ডাল,
খুকু সাজে সং 
            রাঙিয়ে দুটো গাল।

দোল এসেছে দোল
          পলাশ কুঁড়ি পথ,
মনটা উদাম আজ
           ছুটছে খুশির রথ।

Comments :0

Login to leave a comment