প্রবীণ সিপিআই(এম) নেতা তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতির ওপর নজর রেখে সোমবার পেসমেকার বসানো হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এদিন শিলিগুড়ির বেসরকারি নার্সিংহোমে পেসমেকার বসানো হয়। সেখানে চিকিৎসকরা তার শারীরিক পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রেখে চলেছেন। এদিন নার্সিংহোমে সিপিআই(এম) রাজ্য কমিটির প্রবীণ নেতা জীবেশ সরকার উপস্থিত থেকে চিকিৎসকদের সাথে দফায় দফায় আলাপ-আলোচনা করেছেন। এছাড়াও পার্টি অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় নিজের বাড়িতে একটি চেয়ারে বসে লিখছিলেন তিনি। আচমকাই চেয়ার থেকে পড়ে গিয়ে মাথা ফেটে যায় তার। চিৎকার শুনে পরিবারের অন্যান্যরা ছুটে আসেন। খবর পেয়ে ছুটে যান পার্টি নেতা ও কর্মীরা। দ্রুত তাকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসা হলে সেখানে মাথায় একাধিক সেলাই পড়ে। শারীরিক অবস্থা আর অবনতি ঘটলে সেখান থেকে শিলিগুড়ির অন্য একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরী বিভাগে চিকিৎসকরা তার সিটি স্ক্যান শুরু করেন। পাশাপাশি অন্যান্য শারীরিক পরীক্ষা করে দেখা হয়। সংগঠনের রাজ্য কমিটি প্রবীণ নেতা জীবেশ সরকার জানান, এদিন প্রবীণ পার্টি নেতা অশোক ভট্টাচার্যের পেসমেকার বসানো হয়েছে। পাশাপাশি সিপিআই(এম) রাজ্য নেতৃত্ব বিমান বসু, সিপিআই(এম) রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ সকলেই তার খোঁজখবর নিয়েছেন।
Ashok Bhattacharya
পেসমেকার বসল অশোক ভট্টাচার্যের
×
Comments :0