Panihati Road

রাস্তা বেহাল, অবরোধ পানিহাটিতে

জেলা

আগরপাড়া উষুমপুর তিন নম্বর পল্লীর মেইন রাস্তা বিভিন্ন জায়গায় বাঁশ ফেলে, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করলেন স্থানীয়রা।
রাস্তা সংস্কার, নিকাশি ব্যবস্থা ও প্রত্যেকদিন বাড়ি বাড়ি থেকে জঞ্জাল তোলার দাবিতে হয় পথ অবরোধ। 
রবিবার পানিহাটি পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডে উষুমপুর তিন নম্বর পল্লীর রামকৃষ্ণ পরমহংস রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। এই রাস্তাটি সোজা চলে গেছে কামারহাটি পৌরসভার নন্দননগরে। কিন্তু রাস্তাটির অবস্থা বেহাল।

Comments :0

Login to leave a comment