বিশ্বনাথ সিংহ : রায়গঞ্জ
রায়গঞ্জের পূর্বাশা পাড়ায় দীর্ঘদিন বন্ধ থাকা অফিস ঘরের বাইরে দেওয়াল আঁকড়ে রাখা মাকড়সার জাল। তা নিয়ে কয়েকদিন ধরে রায়গঞ্জ শহরে ভুতের আতঙ্ক। এক সময় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়। আতঙ্কে গোটা এলাকায়। মিডিয়ায় চলে জায় সেই খবর। সেই ভুত রহস্যের সন্ধানে আসরে নামলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। শুক্রবার সন্ধায় রায়গঞ্জের পূর্বাশা পাড়ায় ‘ভূতের’ খোঁজে তদন্তে নামে বিজ্ঞান মঞ্চের সদস্যরা। ছিলেন মঞ্চের জেলা সভাপতি অনিরুদ্ধ সিনহা, ড. পিযুস কুমার দাস, সুর্য নারায়ণ চক্রবর্তী প্রমুখ।
বিজ্ঞান মঞ্চের তদন্তে দেখা যায়, সিসিটিভি ক্যামেরায় যে অস্বাভাবিক দৃশ্য ধরা পড়েছিল, তা আসলে দীর্ঘদিন বন্ধ থাকা অফিস ঘরের বাইরে তৈরি হওয়া মস্ত বড়ো মাকড়সার জাল। বাতাসে সেই জাল নড়াচড়া করায় ক্যামেরায় সেটিকে ভুত বলে বোঝা যায়। সামাজিক মাধ্যমে সেই ছবি বিভ্রান্ত ছড়ায়। বিজ্ঞান মঞ্চের বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়ার পরে সংশ্লিষ্ট পরিবারের সদস্যরাও ঘটনার প্রকৃত সত্য স্বীকার করেছেন। তাই গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থেকে, যাচাই করা তথ্যের ভিত্তিতেই মতামত প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা।
Comments :0