Delhi SIR Protest

দিল্লিতে চ্যাংদোলা করা তোলা হচ্ছে বামপন্থীদের, আহত সাংসদ ব্রিটাস

জাতীয়

দিল্লিতে আহত সাংসদ জন ব্রিটাস।

দিল্লির রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে প্রতিবাদীদের। এসআইআর বিরোধী আন্দোলন দমাতে যা পারছে করছে দিল্লি পুলিশ। সিপিআই(এম) সাংসদকে মেরে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁকে প্রায় চ্যাংদোলা করে তুলে নিয়েছে দিল্লি পুলিশের বাহিনী। এসএফআই সর্বভারতীয় সভাপতি আদর্শ সাজিকেও নির্মম আক্রমণ করেছে দিল্লি পুলিশ। তাঁকে রাজীব চকের কাছে মারধর করা হয়। এসএফআই’র কর্মী এবং নেতৃবৃন্দ জানিয়েছেন যে অস্থায়ী কারাগারে তাদের লাথি মারা হয়েছে। কিলচড়ের মুখেও পড়তে হয়েছে। রবিবারও দিল্লির বিভিন্ন জায়গায় বিশাল বাহিনী নেমেছে। জ্ঞানেশ কুমারকে বাঁচাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী সরাসরি আন্দোলনকারীদের তুলে গাড়িতে তোলা হচ্ছে।
শনিবারের পর রবিবার, ১১ অক্টোবর, ফের জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলতে থাকে বিক্ষোভ। সিজেপি, এসএফআই সহ বিভিন্ন ছাত্র সংগঠন শামিল থেকেছে বিক্ষোভে। বিক্ষোভে নামেন বামপন্থীরা। সাংসদরাও শামিল হন বিক্ষোভে। 
শনিবার বিক্ষোভে দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর মারমুখী চেহারা দেখা গিয়েছে। প্রায় ৬ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়। আটক করা হয় সিপিআই(এম)’র দুই নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং মানিক সরকারকে। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বস্তুত সারা দেশে হচ্ছে বিক্ষোভ। এসআইআর’র নামে ভোটাধিকার কেড়ে নেওয়া এবং ভোটার তালিকায় খেয়ালখুশি মতো কারচুপির অভিযোগ বিরোধীরা তুলছিলেন। সংবাদ প্রতিবেদনে বেরিয়ে আসে যে দুই নির্বাচন কমিশনার বারবার ক্ষোভ জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ হলেও সেই বক্তব্য গ্রহণ করা হয়নি। তার মধ্যে নতুন নাম তোলার ফর্ম-৬ বদলানোর বিষয়টিও রয়েছে।  

Comments :0

Login to leave a comment