Assembly election 2026: Polling at 1 PM

বেলা ১টা পর্যন্ত ভোট দেওয়ার হার ৬১.১%

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটে বেলা ১টা পর্যন্ত ৬১ শতাংশের বেশি ভোট পড়েছে। এই পর্বে ভোট নেওয়া হচ্ছে মোট ১৪২টি বিধানসভা কেন্দ্রে। পূর্ব বর্ধমানে ভোটদানের হার এখনও পর্যন্ত সবচেয়ে বেশি, ৬৬.৮%।
বেলা ১টা পর্যন্ত ভোটদানের হার ৬১.১ শতাংশ। এবারে বিধানসভা ভোটে রাজ্যে মতদান হচ্ছে দুই দফায়। প্রথম দফায় ভোটদানের হার ৯৩ শতাংশ ছাড়িয়েছিল। 
এদিন ভবানীপুর কেন্দ্রে কয়েকবার উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এলাকায় উত্তেজনা ছড়ালে লাঠিচার্জ করে সুরক্ষা বাহিনী। 
নদীয়ায় ৬১.৪১%, উত্তর ২৪ পরগনায় ৫৯.২০%, দক্ষিণ ২৪ পরগনায় ৫৮.৫৮%, দক্ষিণ কলকাতায় ৫৭.৭৩%, উত্তর কলকাতায় ৬০.১৮%, হাওড়ায় ৬০.৬৮%, হুগলীতে ৬৪.৫৭%, পূর্ব বর্ধমানে ৬৬.৮% ভোট পড়েছে বলে জানিয়েছে কমিশন।

Comments :0

Login to leave a comment