প্রায় ৫ হাজার বুথে ভোট নিতে হচ্ছে রাত আটটার পরও। নির্বাচন কমিশনের সিইও মনোজ আগর ওয়াল সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন। তাঁর দাবি, বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া এবারের বিধানসভা নির্বাচন মোটের ওপর শান্তিপূর্ণ হয়েছে।
মনোজ আগরওয়াল বলেছেন, ‘‘কিছু হুমকি হয়েছে, কিছু অবাঞ্ছিত লোককে দেখা গিয়েছে। কিন্তু মৃত্যু বা গুরুতর আহত হওয়ার ঘটনা নেই। ভয়মুক্ত পরিবেশে ভোট দিয়েছেন মানুষ।’’
আগরওয়াল জানিয়েছেন যে এই পর্বে ৪৪ হাজার ৩৭৬ বুথে ভোট নেওয়া হয়। তার মধ্যে ৩৯ হাজার ৫৫৮ বুথে ভোট সময়ের মধ্যে শেষ। চূড়ান্ত হার কিছু দেরি হবে জানতে। ৫ হাজার বুথে ভোট চলছে।’’
নির্বাচন কমিশন জানায় যে বিকেল ৫টা পর্যন্ত ৮৯.৯৩ শতাংশ ভোট পড়েছে রাজ্যে।
প্রথম পর্বের ভোটে ১৫২টি বিধানসভায় ভোট ছিল বৃহস্পতিবার, ২৩ এপ্রিল। কমিশন জানিয়েছে যে পিংলায় একটি বুথের সব ভোট আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ, ভোট চলার সময়েই তাঁরা বুথ ছেড়ে কিছুক্ষণের জন্য বাইরে ছিলেন।
প্রথম দফার ভোটে ভোটদাতার সংখ্যা ছিল প্রায় ৩.৬০ কোটি। এই ভোট হয়েছে এসআইআর আবহে। গোটা এসআইআর প্রক্রিয়ায় রাজ্যের ভোটার তালিকা থেকে ৯১ লক্ষেরও বেশি নাম বাদ দেওয়া হয়েছে, যার ফলে বাংলার ভোটার সংখ্যা প্রায় ১২ শতাংশ কমে গেছে। শুধু মুর্শিদাবাদেই ৭.৪৮ লক্ষেরও বেশি নাম বাদ দেওয়া হয়েছে। নদিয়ায় ৪.৮৫ লক্ষেরও বেশি, মালদায় ৪.৫৯ লক্ষ, উত্তর দিনাজপুরে ৩.৬৩ লক্ষ এবং কোচবিহারে ২.৪২ লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে।
রাজ্যে ভোটদানের হার বৃদ্ধি নাম বাদ যাওয়ার কারণে কিনা বোঝা যাবে ভোটদাতার সঠিক সংখ্যা কমিশন প্রকাশ করলে।
Assembly 2026 Phase 1
প্রায় ৫ হাজার বুথে ভোট রাতেও, জানালেন সিইও
জলপাইগুড়ি বিধানসভার গোমস্থাপাড়া বুথে ৬ টার পরও দীর্ঘ লাইন।
×
Comments :0