শহরের অবৈধ বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নির্দিষ্ট পার্কিং জোন গঠন, নিকাশি নালা সংস্কার, পৌর কর্মচারীদের সঠিক সময় বেতন ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন প্রদান, শহরের সমস্ত ভাঙা রাস্তাঘাট সংস্কার, শহরের মাঝখান দিয়ে বয়ে চলা ধরধরা ও করলা নদীর নাব্রতা বৃদ্ধি, সলিড ইন ওয়েস্ট ম্যানেজমেন্ট এর প্রকল্প সঠিকভাবে রূপায়িত করে সকলের করলা নদীর পাশে ২৪ নম্বর ওয়ার্ডে অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড বন্ধ করা সহ উন্নত পৌর পরিষেবা প্রদানের লক্ষ্যে জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের নিকট স্মারকলিপি প্রদান করল সিপিআই(এম)। সদর মহকুমা শাসকের দপ্তরে বৃহস্পতিবার বিকালে স্মারক লিপি প্রদানের সময় নেতৃবৃন্দ দাবি করেন। তৃণমূল পরিচালিত বর্তমান পৌর বোর্ড গত পৌর নির্বাচনে ভোট লুট করে ক্ষমতায় এসেছে। তারা তাদের প্রতিশ্রুতি মতন ওয়ার্ডে ওয়ার্ডে কোটি টাকার প্রকল্পের গল্প শোনালেও পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার আগেই শহরের অধিকাংশ রাস্তাঘাটের বেহাল দশা। বর্ষা শুরুর আগেই নিকাশি ব্যবস্থা সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতে শহরের বুকে জল জমছে। শহরে বিভিন্ন বড় বড় রাস্তায় বিনা পার্কিংয়ের অনুমোদন দেওয়া হয়েছে। বড় বড় শপিংমল ও বিজনেস কমপ্লেক্সের যেগুলো সঠিকভাবে পৌর আইন মেনে গড়ে না ওঠায় যানজট সমস্যা বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রীয় প্রকল্প সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট জলপাইগুড়িতে মুখ থুবড়ে পড়েছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের নামে তিস্তা করলার বুকে আবর্জনার স্তূপ দূষণ ছড়াচ্ছে। অবিলম্বে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয় সদর মহকুমা শাসকের কাছে। স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা পঞ্চানন ধর, সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার, সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক দেবরাজ বর্মন, সিপিআই(এম) নেতা বিপুল সান্যাল, বিপ্লব ঝা সহ অন্যান্য পার্টি নেতৃবৃন্দ। স্মারকলিপি গ্রহণ করে সদর মহকুমা শাসক জানান তিনি বিষয়গুলো নিয়ে পৌর কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবেন।
CPIM
বেহাল পৌর পরিষেবা, জলপাইগুড়িতে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি সিপিআই(এম)-র
মহকুমা শাসকের নিকট স্মারকলিপি প্রদান করল সিপিআই(এম)।
×
Comments :0