ফের খবরের শিরোনামে উঠে এলো তৃনমুল শিক্ষা সেলের জেলার শিক্ষক নেতা বাতেন আলী!
কোচবিহার জেলার এই শিক্ষক নেতার বিরুদ্ধে এর আগেও নিয়মিত স্কুলে না আসা, স্কুল ভবনের নিম্নমানের কাজ এবং আর্থিক তছরুপের একাধিক ঘটনায় পড়ুয়া অভিভাবকেরা স্কুলে তালা ঝুলিয়ে পথ অবরোধে শামিল হয়েছিলেন। কিন্তু প্রতিবারই তৃনমুলের জেলার বড় নেতাদের বদন্যতায় ছাড় পেয়ে গিয়েছেন প্রধান শিক্ষক বাতেন আলী।
এবারে ওই শিক্ষক নেতার বিরুদ্ধে স্কুলের বিদ্যুৎ বিল জমা না দেওয়ার অভিযোগ উঠলো। বিল না পেয়ে বিদ্যুৎ বন্টন নিগম স্কুলের সংযোগ ছিন্ন করেছে। পড়ুয়া সাহিদার রহমান, শাহিদ আলমদের অভিযোগ, গরমের ছুটির পর যেদিন স্কুল খোলে সেদিন স্কুলে এসে বিদ্যুৎ সংযোগ না থাকায় আমরা প্রধান শিক্ষকের কাছে কারন জানতে চেয়েছিলাম। এরপর দুদিনের জন্য বিদ্যুৎ সংযোগ দিয়েছিল বিদ্যুৎ বন্টন নিগম। ফের সংযোগ ছিন্ন হয়।
সোমবার ওই সরকার পোষিত ওই হাই মাদ্রাসায় গিয়ে দেখা যায়, কোনও পড়ুয়াই ক্লাসে ঢোকে নি। তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়ে ক্লাস বয়কট করে বাইরেই রয়েছে। পড়ুয়াদের অভিযোগ,মাথাভাঙ্গা হাই মাদ্রাসা অন্য স্কুলের মতোই ১ জুন গরমের ছুটি কাটিয়ে স্কুল খুলেছে। ছাত্র-ছাত্রী এবং শিক্ষকরা এসে দেখেন হাই মাদ্রাসার বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বন্টন নিগম।কারন স্কুল কর্তৃপক্ষ বিদ্যুৎ বিল মেটায় নি।
প্রধান শিক্ষক বাতেন আলী সাংবাদিকদের বলেন, “সময় মতো বিল জমা হয়েছে। কিন্তু বিদ্যুৎ বন্টন নিগমের বক্তব্য ৪৪ হাজার টাকার বিল বকেয়া রয়েছে। সে কারনেই তারা এই সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।”
school electricity bill
স্কুলের বিদ্যুৎ বিল আত্মসাৎ করেছে প্রধান শিক্ষক, বিক্ষোভে পড়ুয়ারা
×
Comments :0