বিশ্বনাথ সিংহ : রায়গঞ্জ
আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চল্য রায়গঞ্জে। প্রাক্তন তৃণমূলের কাউন্সিলর পুষ্পা মজুমদারের বাড়িতে মাটি কাদা পচা ডিম ছুড়ে বিক্ষোভ দেখালেন উপভোক্তারা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে। শতাধিক উপভোক্তা ও স্থানীয় মানুষ প্রাক্তন কাউন্সিলরের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। কাউন্সিলর এর বাড়ির গেটে ডিম ও কাদা ছুঁড়ে প্রতিবাদ জানান।
স্থানীয়দের অভিযোগ আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে প্রায় ৮০ জন উপভোক্তার কাছ থেকে ২০ হাজার, ৩০ হাজার অনেকের কাছ থেকে ৪০ হাজার এবং ৫০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল। বিক্ষোভকারীদের দাবি আবাস যোজনার ঘরের একাংশ টাকা প্রাক্তন কাউন্সিলর আত্মসাৎ করে। এদিন সকালে বৃষ্টিকে উপেক্ষা করে বহু উপভোক্তা ও স্থানীয় বাসিন্দারা প্রাক্তন কাউন্সিলরের বাড়ির সামনে জমায়েত হন। তাদের অভিযোগ ভোটের ফলাফলের পর থেকেই প্রাক্তন কাউন্সিলর বাড়িতেই নেই। বাড়ির গেটে তালা, এতেই ক্ষোভ বাড়ে। বিক্ষোভকারী ঊষা চৌহান জানান, ‘‘আবাস যোজনার ঘর পাওয়ার জন্য তাঁকে ৩০ হাজার টাকা দিতে হয়েছিল। তার দাবি ঘর নির্মাণের জন্য ৩ লক্ষ টাকা পেয়েছিল, বাকি ৬৫ হাজার তাঁর হাতে পৌঁছায়নি, অথচ ঘর দেখতে আসা আধিকারিক জানান ঘর বাবদ তার প্রাপ্য টাকা তিনি পেয়ে গেছেন। অভিযোগ বন্যাপ্রবণ এলাকায় বাড়ি, বারংবার ঘরের জন্য ছোটাছুটি করেছি ঘর দেইনি, অবশেষে ৩০ হাজার টাকা দিতে হয়েছে ঘর পাওয়ার জন্য। তারপরেই ঘর পাওয়া যায়। এবার পাওনা টাকা ফেরত না দিলে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। ’’ আরও এক বিক্ষোভকারী জানান, ‘‘ঘর দেওয়ার নাম করেছে টাকা নেওয়া হয়েছিল সেই টাকা ফেরত চাইতেই এই দিনের এই বিক্ষোভ। প্রায় ৮০ জন উপভোক্তা রয়েছে যাদের কাছ থেকে ঘর দেওয়ার নাম করে প্রচুর টাকা নিয়েছেন তৃণমূল নেত্রী পুষ্পা মজুমদার।’’ পুতুল কর্মকার জানিয়েছেন, ‘‘ঘর দেওয়ার নাম করে কারও কাছে ৪০ হাজার কারও কাছে ৫০ হাজার টাকা নিয়েছে পুষ্পা মজুমদার। পরবর্তীতে লোন নিয়ে ঘর সম্পূর্ণ করেছেন এলাকার বাসিন্দারা। রায়গঞ্জ পৌরসভা থেকে ঘরের সম্পূর্ণ টাকা পাইনি।’’ তাঁর দাবি টাকা ফেরত চাইতে গেলে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পুষ্পা মজুমদার সরাসরি টাকা দিতে অস্বীকার করছেন।
Raiganj Cut Money
আবাসে কাটমানি, তৃণমূল কাউন্সিলরের বাড়িতে কাদা মাটি, পচা ডিম ছুড়ে বিক্ষোভ রায়গঞ্জে
×
Comments :0