বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, একাডেমিক স্বাধীনতা, গবেষণার ধারাবাহিকতা এবং শিক্ষক-কর্মীদের আইনগত ও চাকরিগত অধিকার অক্ষুণ্ণ রেখে আন্তঃবিশ্ববিদ্যালয় বদলি ব্যবস্থার প্রস্তাব প্রত্যাহার করতে হবে এই দাবিতে বিক্ষোভ দেখালো যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্মচারী সংসদ। শুক্রবার সংগঠনের উদ্যোগে অরবিন্দ ভবনের বারান্দায় বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংসদের যুগ্ম সম্পাদক বিজয় সিং। সভাপতিত্ব করেন ধীমান চক্রবর্তী। সংসদ নেতৃত্ব অসীম দত্ত ছাড়াও আরও অনেক শিক্ষাকর্মী বন্ধু এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, "চলমান গবেষণা, ল্যাবটারি, পরিকাঠামো, গ্রান্ট ও গবেষণা প্রজেক্টের সঙ্গে যুক্ত শিক্ষককে বদলি করলে পুরো গবেষণা প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে। গবেষকদের গবেষণায় সহায়তা, গবেষণার অগ্রগতি বাধ্যতামূলক বদলির ফলে অনিশ্চিত হয়ে পড়বে।
পৃথক বিশ্ববিদ্যালয়ের পৃথক নিয়ম থাকার জন্য ছুটি, কাজের সুযোগ সুবিধা সুরক্ষিত থাকবে না। ফলে বদলি ব্যবস্থা গুরুতর বৈষম্য ও প্রশাসনিক জটিলতা সৃষ্টি করবে।"
নেতৃবৃন্দের বক্তব্য, "বিশ্ববিদ্যালয় গুলিতে বহু শিক্ষক-কর্মীর পদ শূন্য পড়ে আছে, অবিলম্বে নিয়োগের প্রয়োজন। এই বিল সেই সমস্যার সমাধান না করে, আরও সমস্যা ডেকে আনবে।" প্রয়োজনে আইনের সাহায্য নেব বলে জানান নেতৃবৃন্দ।
inter-university transfer bill
আন্তঃবিশ্ববিদ্যালয় বদলি বিল নিয়ে বিক্ষোভ সভা যাদবপুরে
×
Comments :0