জামিন পেলেন কংগ্রেস নেতা অতনু দাস। 'বাগেশ্বর বাবা'র ছবি পোড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়ে তাকে। গ্রেপ্তারের চার দিন পর নিঃশর্ত জামিন পেলেন তিনি। এছাড়াও প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি ও প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদকে নিঃশর্ত জামিন দিয়েছে আলিপুর আদালত।
'বাগেশ্বর বাবা'র বক্তব্যের প্রতিবাদে গত মঙ্গলবার ভবানীপুর থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতৃবৃন্দ। সেখানেই 'বাগেশ্বর বাবা'র ছবি পোড়ানো হয়। তার বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশের কমিশনারকে নির্দেশ দেন অভিযুক্তদের গ্রেপ্তার করার। বৃহস্পতিবার মধ্য রাতে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে।
আশুতোষ চ্যাটার্জি বলেছেন, "পশ্চিমবঙ্গে আমিষ নিরামিষের লড়াই নেই। তথাকথিত ধর্মগুরু খাদ্যভাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস বিক্ষোভ করেছে। সরকারের তরফে এই বিষয়ে নিন্দা করে কোন বক্তব্য নেই। কিন্তু প্রতিবাদীদের গ্রেপ্তার করতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন।"
আশুতোষ জানিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে ভবিষ্যতেও প্রদেশ কংগ্রেস লড়াই করবে। গ্রেপ্তার করে প্রতিবাদী স্বর দমিয়ে রাখা যাবে না।
Comments :0