Protest against Eviction

যাদবপুরে বুলডোজার তাণ্ডবের প্রতিবাদে মিছিল

জেলা

সিপিআই(এম) টেক্সম্যাকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটির মিছিল। ছবি: অভিজিৎ বসু

যাদবপুরে উচ্ছেদে নেমে পুলিশ এবং রেলের তাণ্ডবের প্রতিবাদ চলছে রাজ্যের বিভিন্ন জায়গায়। সিপিআই(এম) টেক্সম্যাকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটিও প্রতিবাদ মিছিল হয়েছে সোমবার। 
রবিবার মাঝরাতে যাদবপুর স্টেশন এলাকায় রেল হকার এবং রেল বস্তি উচ্ছেদে নামে পুলিশ। সঙ্গে ছিলেন রেলের আধিকারিকরা। প্রতিরোধে নামে সিআইটিইউ, বামপন্থী নেতৃবৃন্দ। সোমবার যাদবপুর স্টেশন থেকেও হয়েছে মিছিল।
বুলডোজারের তাণ্ডব এবং পুলিশের লাঠিতে আহত হন একাধিক প্রতিরোধী। আহত হন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, এসএফআই সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ প্রতিরোধী বহু কর্মী। 
সৃজন সহ একাধিক কর্মীকে আটক করা হয়। এদিন জামিনে মুক্তি পেয়েছেন তাঁরা।
সোমবার সিপিআই(এম) টেক্সম্যাকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটির পক্ষ থেকে প্রতিবাদ মিছিলে ছিলেন সিপিআই(এম) নেতা প্রদীপ মজুমদার, বাদল চন্দ্র, শানু রায়, ডাঃ দীপ্তজিৎ দাস, কিশোর গাঙ্গুলি, অশোক ভট্টাচার্য, সুব্রত বিদ সহ সিপিআই(এম) কর্মী সমর্থকরা।

Comments :0

Login to leave a comment