প্রতিদিনের মত এদিন সকালেও ডাক্তার বাবুর বাড়িতে ছিল বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য রোগীদের ভিড়। পেসেন্টদের সামনেই রানাঘাট শহরের জনপ্রিয় চিকিৎসক ডাঃ গোরাচাঁদ সাউকে তাঁর বাড়িতেই হেনস্থা করল গেরুয়া বাহিনীর গুন্ডারা! শহরের সাধুর বাগান এলাকা থেকে এক পেসেন্টের সাথে আসা কিছু মানুষ দাবি করেন সকাল থেকে বসে থাকা রোগীদের ভিড়ের লাইন টপকে তাদের রোগীকে আগে দেখে দিতে হবে। খুব স্বাভাবিক কারণেই ডাক্তার বাবু রাজি হননি। তখন তারা দাবি করেন ডাক্তার বাবুর নির্ধারিত পারিশ্রমিক কমাতে হবে। শুরু হয় বচসা। এরপর সাধুর বাগান থেকে আসা গেরুয়া বাহিনী এলাকা থেকে দলবল ডেকে এনে এমন অশান্তি শুরু করে যা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। খুব স্বাভাবিক ভাবেই উপস্থিত রোগীরা আতঙ্কিত হয়ে পরেন। প্রথম প্রতিবাদ করেন উপস্থিত একজন মহিলা রোগী, ঘটনাচক্রে সেখানে সাধারণ পোশাকে উপস্থিত ছিলেন রানাঘাট থানার মেজবাবু। তিনি প্রতিবাদ করায় তাকেও গেরুয়া বাহিনীর গুন্ডারা সাংঘাতিকভাবে শারীরিক নিগ্রহ করে, এমনকি তার মোবাইলটি ও কেড়ে নেয় বলে অভিযোগ। এরপর এলাকার সাধারণ মানুষ প্রতিবেশীরা রুখে দাঁড়ালে অপরাধীরা পিছু হাটে। এরপর থানা থেকে এক বিশাল পুলিশবাহিনী এবং র্যা ফ এসে মেজ বাবুকে উদ্ধার করেন এবং দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয়। ওই গেরুয়া বাহিনীর আটজনের মধ্যে পাঁচজনকে আটক করেছে রানাঘাট থানার পুলিশ আর বাকি তিনজন পলাতক। রাজ্যে ক্ষমতার পালা বদলের পর থেকেই এই গেরুয়া বাহিনীর লুম্পেনদের দৌরাত্ম্য যেভাবে বাড়তে শুরু করেছে তাতে সাধারণ মানুষ আতঙ্কিত। কিছুদিন আগেও রানাঘাটের একটি বিনোদন পার্কে এই গেরুয়া বাহিনীর সদস্যরা মরাল পুলিশের ভূমিকা নিয়ে দাপাদাপি করে, ছেলেমেয়েদের উত্যক্ত করে। এদিন ডা: সাউয়ের চেম্বারে রানাঘাট থানার মেজবাবু উপস্থিত না থাকলে এই ঘটনার পরিনাম কি হত তা ভেবেই আজ শহরবাসী আতঙ্কিত। এই সব লুম্পেনদের বিরুদ্ধে যথাযথ প্রতিরোধ গড়ে তুলতে না পারলে ভবিষ্যতে অনেক খারাপ কিছুর সম্মুখীন হতে হবে রানাঘাটবাসীকে! বিশেষ সূত্রের খবর এদিনের নিন্দনীয় ঘটনায় যারা নেতৃত্বে ছিলেন তাদের অন্যতম মদনমোহন পল্লীর বাসিন্দা লোকনাথ সাহা।
Ranaghat
রানাঘাট শহরের জনপ্রিয় চিকিৎসককে হেনস্তা গেরুয়া বাহিনীর
একেবারে ডানে মূল অভিযুক্ত।
×
Comments :0