Weather

তীব্র দাবদাহ থেকে মুক্তি, ১৩ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস

রাজ্য কলকাতা

ছবি: পিটিআই

তীব্র গরম থেকে ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থেকে স্বস্তি পেতে চলেছেন দক্ষিণবঙ্গের মানুষ। আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে  বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। 
বঙ্গোপসাগর থেকে অনুকূল বায়ুপ্রবাহ এবং  জলীয়বাস্প পূর্ণ বাতাস অনুপ্রবেশের ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখা যাবে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে ১৩ জুন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গের জেলাগুলি গত কয়েকদিন ধরে অনেক জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে। ফলে আবহাওয়া তুলনামূলকভাবে শীতল, সেখানেও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হয় অফিস। প্রাক-বর্ষার ফলেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙ, কালিংপঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ১৩ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি হবে।  
ইতিমধ্যে কেরালায় প্রবেশ করেছে বর্ষা। উত্তর ভারতের কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাত হয়েছে।


 

Comments :0

Login to leave a comment