By-Elections

উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিক্ষুব্ধ তৃণমূলের

রাজ্য

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচন হবে আগামী ৬ অক্টোবর।  ভোটগণনা ৯ অক্টোবর। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। আসন্ন রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিক্ষুব্ধ তৃণমূল। সোমবার সাংবাদিক সম্মলন করে রিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি জানালেন রেজিনগর বিধানসভা উপনির্বাচনে তাদের প্রার্থী সোফিউজ্জামান শেখ এবং নন্দীগ্রামে প্রতিদন্ধীতা করবেন এতশামুল হক।   
নন্দীগ্রাম, রেজিনগরে প্রার্থী দিয়েছে কালীঘাট তৃণমূল। প্রার্থী দিল বিক্ষুব্ধ তৃণমূলও। কালীঘাট তৃণমূল ঘাসফুল প্রতীকে নির্বাচনে লড়বে জানিয়েছে। বিক্ষুব্ধরাও ওই দুটি আসনের উপনির্বাচনে ঘাসফুল প্রতীকেই লড়বে বলে জানিয়েছেন ঋতব্রত ব্যানার্জি। তিনি দাবি করেন আমরাই তৃণমূল কংগ্রেস। তাই তাঁরা জোড়া ফুল প্রতীকেই লড়বেন। আগামী ১৬ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেবে প্রার্থীরা।  

Comments :0

Login to leave a comment