মর্মান্তিক দুর্ঘটনা খেজুরির নিজ কশবা অঞ্চলের আদমপুর পুলের কাছে। টোটো এবং মোটরসাইকেলের সঙ্গে সরাসরি সংঘর্ষে এখনও পর্যন্ত একজন মহিলা সহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে বুধবার রাতে
শিল্যাবেড়িয়া হাসপাতালের দিক থেকে চারজন যাত্রীসহ একটি টোটো আসছিল আর উল্টো দিক থেকে তিনটি মোটরসাইকেল বেপরোয়া ভাবে রেষা রেষি করে এসে ধাক্কা মারে টোটোটি উল্টে পড়ে। টোটোর যাত্রীর ও মোটর সাইকেল আরোহীরা রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলে মৃত্যু হয় টোটো ড্রাইভার সহ আরও দুই জনের। পরে আরও দুজনের মৃত্যু হয় হাসপাতালে নিয়ে গেলে। নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ সূত্রে খবর নিহতরা খেজুরির এক ও দুই ব্লকের বাসিন্দা।
Road Accident
পথ দুর্ঘটনা খেজুরিতে, মৃত ৫
×
Comments :0