বিশাল পুলিশ বাহিনী নিয়ে যাদবপুর স্টেশনে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। আলোচনার আশ্বাস দিতে বাধ্য হয়েছে পুলিশ। কিন্তু কিছু পরেই বুলডোজার সামনে দাঁড়িয়ে থাকা জনতার ব্যারিকেডের ওপর দিয়ে চালিয়ে দেওয়ার মত প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে পুলিশকে।
রাত সাড়ে বারোটায় রয়েছেন বহু মানুষ। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী পুলিশ এবং রেলের আধিকারিকদের বলেছেন আমাদের ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দিন। হাজার হাজার মানুষকে বুলডোজার দিয়ে পিষে মেরে দিন। আমরা কেবল আলোচনা চেয়েছি। সোমবারই আদালত খুলে যাবে আদালতের রায় অনুযায়ী যা করার ব্যবস্থা নিন একথা আমরা বলেছি। আপনারা সেটুকু মানতেও রাজি নন।
সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সৃজন ভট্টাচার্য দফায় দফায় কথা বলছেন পুলিশ এবং রেলের আধিকারিকদের সঙ্গে। রয়েছেন সিপিআইএম দক্ষিণ 24 পরগনা জেলা সম্পাদক রতন বাগচী। পুলিশ এবং রেলকে বলেছেন আদালত রায় অনুযায়ী কবিতাদের এখনো চলছে, উচ্ছেদে। হাইকোর্টের রায় অমান্য করে আপনারা হকারদের উচ্ছেদে নামছেন কেন। আপনারা আদালতের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন না কেন।
পুলিশ এবং রেল প্রশাসন বিভিন্ন সময়ে যুক্তি দিয়েছে যে নির্দিষ্ট কয়েকটি এলাকা বেছে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কোন নির্দেশের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হবে সেটা জানতে চাইলে তারা দেখাননি।
সি আই কিউ এবং ওয়েস্ট বেঙ্গল রেল হকার্স ইউনিয়নের কর্মীরা, রাত জেগে বুলডোজারের সামনে শৃঙ্খল গড়ে দাঁড়িয়ে রয়েছেন। বুলডোজার এবং বাহিনীর সামনে দাঁড়িয়ে গো ব্যাক স্লোগান তুলছেন তাঁরা।
Jadavpur Hawker Eviction
চালিয়ে দিন আমাদের ওপর বুলডোজার, যাদবপুরে বাহিনীকে বললেন সুজন চক্রবর্তী
যাদবপুর ষ্টেশনের সাইডিং এ বুলডোজার গুড়িয়ে দিচ্ছে ছোট নির্মাণ।
×
Comments :0