ককরোচ আন্দোলনের কর্মীর বাড়িতে হামলা এবং তাঁর বাবার মৃত্যুর জেরে চাপে পড়েছে বিজেপি। ককরোচ জনতা পার্টি (সিজেপি) ঘটনার কড়া নিন্দা করেছে। আগামীকাল, সোমবার, রাজ্যজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে এসএফআই।
(দেখুন পুরো ঘটনা: বাঁকুড়ায় ককরোচ আন্দোলনের কর্মীর বাড়িতে হামলা বিজেপি’র, মৃত্যু বাবার
বাঁকুড়ায় বিজেপি’র হামলা, হত্যায় ক্ষোভ দীপকের, আসছে সিজেপি’র প্রতিনিধিদল)
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে তাঁর দলের কেউ ঘটনার সঙ্গে যুক্ত নয়। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আক্রান্ত আবদুল হাফিজ অভিযোগ তুলেছেন স্থানীয় বিজেপি’র দুষ্কৃতীদের দিকেই। তাঁকে বাঁচাতে গিয়েই আহত হন বাবা শেখ মহম্মদ মাফিক। গতকাল, শনিবার, রাতে বর্ধমানের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
হাফিজ যন্তর মন্তরে আন্দোলনে যুক্ত ছিলেন। ফিরে বাঁকুড়ার ইন্দাসে কোরিশুন্ডা দ্বারকাপাড়ায় তাঁর এলাকার স্কুলের পরিস্থিতি জানতে যান। প্রধান শিক্ষক বিজেপি’র দুষ্কৃতীদের খবর দেন। তারাই হামলা চালায় বাড়িতে।
ককরোচ জনতা পার্টি (সিজেপি) বলেছে, স্থানীয় স্কুলের বেহাল দশা নিয়ে ভিডিও বানিয়েছিলেন হাফিজ। তাঁকে চাপ দেওয়া হয়। বলা হয় ক্ষমা চাইতে হবে। ‘বাইরের চাপে’ এ কাজ করেছেন বলতে হবে। হাফিজ রাজি না হওয়ায় হামলা হয় তাঁর বাড়িতে।
এদিকে শুভেন্দু অধিকারী রবিবার বলেছেন, পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও ধরা হবে। বিজেপি’র সঙ্গে এদের সম্পর্ক নেই। এরা সব দুষ্কৃতী। এদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আবার বলেছেন, লক্ষ লক্ষ বিজেপি কর্মী রয়েছে। তাদের সবার সম্পর্কে মুখ্যমন্ত্রী বা রাজ্য সভাপতির জানা সম্ভব নয়। ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্য, এমন ঘটনার অভিযোগ এলে তদন্ত হওয়া উচিত।
কিন্তু ইন্দাসে স্থানীয়দের অভিযোগ, গত ১৩ আগস্ট মারধর করার পর, চিকিৎসার জন্য হাসপাতালে নিতেও বাধা দেওয়া হয়েছিল। ১৫ আগস্ট অবস্থা বাড়াবাড়ির পর্যায়ে যায়। তখন মাফিককে নেওয়া হয় বর্ধমানের হাসপাতালে। সেখানেই রাতে মারা যান তিনি।
এদিকে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেছেন, এলাকার স্কুলের উন্নতির জন্য লড়াই করছিলেন হাফিজ। আমরা এসএফআই লাগাতার স্কুলের জন্য আন্দোলন করছি। কেবল সেই কারণে তাঁর বাড়িতে আক্রমণ হয়। তাঁর বাবাকে ঘিরে ধরে মারা হয়। এটা খুন। এমন চলতে পারে না। প্রতিবাদ হবে। সোমবার রাজ্যজুড়ে রাস্তায় নামবে এসএফআই।
SFI called for protest tomorrow on Bankura Incident
ইন্দাসে হত্যাকাণ্ড: কাল প্রতিবাদে এসএফআই, ‘বিজেপি জড়িত নয়’, দাবি মুখ্যমন্ত্রীর
দিল্লির যন্তর মন্তরে এই আন্দোলনেই যোগ দিয়েছিলেন আবদুল হাফিজ।
×
Comments :0