পরিকাঠামো বেহাল ভট্টনগর যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ জিএসএফপি প্রাইমারি স্কুলে। ছাত্রছাত্রী ও অভিভাবকদের সঙ্গে নিয়ে তারই প্রতিবাদ জানালো এসএফআই লিলুয়া আঞ্চলিক কমিটি।
স্কুলের অধিকাংশ ঘর এখনও জলের তলায়। কাঠের জ্বালানিতে রান্না করতে হচ্ছে মিড-ডে মিল। স্কুলের বারান্দার ছাদ ভেঙে পড়েছে। মাঠ ঢেকে গিয়েছে জঙ্গলে। অভিভাবকদের অভিযোগ, কিছুদিন আগেই স্কুলের ক্লাস ঘরের ভিতরে সাপ দেখা গিয়েছে। স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে বহুবার সরকারি আধিকারিকদের কাছে স্কুলের এই দুরবস্থার কথা জানানো হলেও এখনও পর্যন্ত সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি।
Comments :0