Debra Self Help Group

লোপাট ৩ কোটির বেশি টাকা, ডেবরায় তুমুল বিক্ষোভ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের

জেলা

ডেবরায় বিক্ষোভের ছবি ও ভিডিও চিন্ময় কর।

৩ কোটির বেশি টাকা আত্মসাৎ করার পরও কেন গ্রেপ্তার করা হয়নি সংঘের নেত্রী মালবিকা বেরাকে। এই প্রশ্ন তুলে তীব্র ক্ষোভে গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনের রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ চলল ডেবরার সত্যপুরে।
সরকার পরিবর্তনের পরও অবস্থার পরিবর্তন হয়নি। গত তিন মাসে শতশত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সর্বস্ব লুট করে।


গা ঢাকা দেওয়ার এই ঘটনায় উত্তাল হলো পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের সত্যপুর। 
এর আগে প্রশাসন কথা দিয়েছিল যে তিন দিনের মধ্যে এই ঘটনার সমাধান করবে। তার পর থেকে প্রায় দুই সপ্তাহ কেটে গিয়েছে। কিন্তু প্রতিকার হয়নি সমস্যার। ডেবরার সত্যপুরে স্বনির্ভর গোষ্ঠীর ৩ কোটি টাকা আত্মসাৎ করে এলাকা ছেড়ে পলাতক সংঘের নেত্রী মালবিকা বেরা। যাঁর অধীনে রয়েছে  ৪৫০টিরও বেশি স্বসহায়ক গোষ্ঠী। 
এদিন বিক্ষোভে দাবি ওঠে অভিযুক্তকে গ্রেপ্তার করে টাকা উদ্ধার করতে হবে। বিক্ষোভে ফেটে পড়েছেন প্রতারিত মহিলারা।

Comments :0

Login to leave a comment