কলকাতার ব্যস্ততম রেল কেন্দ্র পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। যেখানে প্রতিদিন ১৫ থেকে ১৮ লক্ষ যাত্রী যাতায়াত করেন। যাত্রীদের সুবিধার্থে শিয়ালদহ স্টেশনে একটি নতুন প্রবেশদ্বার খুলেছে রেল। গেটটি বিশেষভাবে মেল এবং এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের জন্য তৈরি করা হয়েছে। এই প্রবেশদ্বার দূরপাল্লার যাত্রীদের জন্য স্টেশনে দ্রুত, নিরাপদ এবং আরও সুবিধাজনক প্রবেশাধিকার নিশ্চিত করবে বলে রেলের তরফে দাবি করা হয়েছে। রেলওয়ের মতে, এই নতুন ব্যবস্থার লক্ষ্য হলো স্টেশনে অতিরিক্ত ভিড় কমানো, যাত্রীদের চলাচল সুশৃঙ্খল করা এবং ভিড় নিয়ন্ত্রণ করবে। আগে শিয়ালদহ স্টেশনের যাত্রীরা প্রফুল্ল গেট, নর্থ গেট, মেইন গেট এবং সাউথ গেট ব্যবহার করতেন। তবে, মেল এবং এক্সপ্রেস যাত্রীদের জন্য একটি পৃথক কেন্দ্রীয় গেট চালু হওয়ায় ভিড় উল্লেখযোগ্যভাবে কমে যাবে। নতুন কেন্দ্রীয় গেটটি যাত্রীরা ১১ থেকে ১৪ নম্বর প্ল্যাটফর্মে সরাসরি বাধাহীন প্রবেশা করবে। যাত্রীরা ভিড়ে ঠাসা শহরতলির অংশ দিয়ে না গিয়েই স্টেশনের বাইরে থাকা প্রিপেইড ট্যাক্সি স্ট্যান্ডে সহজে পৌঁছাতে পারবেন। এটি বিশেষ করে ভারী মালপত্রসহ ভ্রমণকারী যাত্রী, প্রবীণ নাগরিক, মহিলা, শিশু এবং পর্যটকদের জন্য একটি উল্লেখযোগ্য স্বস্তি দেবে।
রেলওয়ে জানিয়েছে , এই ব্যবস্থা যাত্রীদের আড়াআড়ি চলাচল বন্ধ করবে, যার ফলে নিরাপত্তা বাড়বে এবং ভিড় কমবে। মেল এবং এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের যাত্রীদের সুবিধার জন্য এই কেন্দ্রীয় গেট ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। শিয়ালদহ বিভাগের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা জানিয়েছেন, রেলওয়ের লক্ষ্য হলো প্রতিটি যাত্রীর যাত্রাকে আরও নিরাপদ, আরামদায়ক এবং সুবিধাজনক করে তোলা। নতুন প্রবেশদ্বারটি স্টেশনকে আধুনিকীকরণ এবং যাত্রীদের সুযোগ-সুবিধার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতে এই এলাকায় অ্যাপ-ভিত্তিক ক্যাব পিকআপ ও ড্রপ-অফ সুবিধা এবং একটি আধুনিক শৌচাগার কমপ্লেক্সও তৈরি করা হবে। যা যাত্রীদের অতিরিক্ত সুযোগ-সুবিধা প্রদান করবে। বেলেঘাটা ও সল্ট লেক থেকে যাতায়াতকারী যাত্রীরা এখন সরাসরি স্টেশনে প্রবেশ করতে পারবেন। শহরের সাথে গুরুত্বপূর্ণ সংযোগ পুনঃস্থাপনের জন্য প্রফুল্ল চন্দ্র গেট সংস্কার করা হবে। এতদিন যাত্রীদের প্রফুল্ল দ্বার, উত্তর, প্রধান এবং দক্ষিণ প্রবেশদ্বারের উপর নির্ভর করতে হত। নতুন গেট চালু হওয়ায় মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা সরাসরি সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে পৌঁছতে পারবেন। পাশাপাশি গেটের বাইরে থাকা প্রিপেইড ট্যাক্সি স্ট্যান্ডেও সহজে যাওয়া যাবে। রেলের দাবি, এতে স্টেশনের ভিড় কমবে এবং যাত্রী চলাচল আরও সুশৃঙ্খল হবে। বিশেষ করে প্রবীণ নাগরিক, মহিলা, শিশু ও ভারী মালপত্র বহনকারী যাত্রীরা উপকৃত হবেন।
Sealdah Station
ভিড় কমাতে শিয়ালদহ স্টেশনে নতুন গেট
×
Comments :0