তিন বছরের শিশু কন্যাও আর নিরাপদ নয় ডবল ইঞ্জিনের শাসনে!
৩ বছর ৪ মাস বয়সের শিশু কন্যাও ধর্ষণের শিকার। গ্রামের মন্দিরের পিছনে পেয়ারা দেওয়ার নাম করে খেলার জায়গা থেকে ওই শিশুকে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন এবং ধর্ষণ করার অভিযোগে তোলপাড় চন্দ্রকোনা।
এমন মারাত্মক ঘটনায় বিজেপি কর্মীর ছেলেকে আড়াল করতে তৎপর বিজেপি ও পুলিশ। চন্দ্রকোনার পুলিশ চারদিন ধরে ঘটনা আড়াল করতে নীতব রয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের ক্ষোভ, বিজেপির নির্দেশ মতো নীরব রয়েছে প্রশাসন।
জানা গিয়েছে, বিজেপি’র স্থানীয় নেতারা নির্যাতিত শিশু কন্যার পরিবারকে টাকার বিনিময়ে মীমাংসা করার হুকুম জারি করে।
ধর্ষণের অভিযোগ উঠেছে যার বিরুদ্ধে তার বাবা পঞ্চানন রায় বিজেপি’র সক্রিয় কর্মী। অভিযুক্তকে নাবলক দাবি করে টাকার বিনিময়ে এমন ঘটনা আড়াল করার চেষ্টা চালানো হচ্ছে। বিজেপি এবং সেই কারনে চন্দ্রকোনা থানার পুলিশও প্রসাশনও নীরব থেকে যায় বলে অভিযোগ।
Child Abuse Chandrakona
ধর্ষণ শিশুকে, বিজেপি’র চাপে নিষ্ক্রিয় পুলিশ, অভিযোগ ঘিরে তোলপাড় চন্দ্রকোনায়
×
Comments :0