Shootout

নলহাটিতে শ্যুটআউট, জখম ৩ হাসপাতালে চিকিৎসাধীন

জেলা

পরপর গুলি তিনজনকে। নলহাটিতে শ্যুটআউটের ঘটনায় ছড়িয়েছে উত্তেজনা। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে জখম তিনজন চিকিৎসাধীন হাসপাতালে। রবিবার রাতে বীরভূমের নলহাটি থানার উদয়ে নগর গ্রামে। কাপড়ের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন সাহে আলম ওরফ বিকি শেখ। সে সময় অপরিচিত চারজন বিকিকে কাছ থেকে গুলি করে। বিকির গায়ে তিনটি গুলি লাগে। তাকে বাঁচাতে ছুটে আসেন তাঁর জামাই জনী ওরফে আব্দুল রাজ্জাক। তাঁকে লক্ষ্য করেও গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। তার গায়ে পাঁচটি গুলি লাগে। এরপর প্রতিবেশী হাবিবুল হোসেন ছুটে এলে তাকেও গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁর গায়ে একটি গুলি লাগে। তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথম দুজনের চিকিৎসা চলছে দূর্গাপুরে। দুষ্কৃতীরা বিকির বাড়ির সামনে ওঁতপেতে দাঁড়িয়েছিল বলে জানা গিয়েছে। বিকি বাড়ি ঢোকার সময় অতর্কিত গুলি চালায় দুষ্কৃতীরা। মুখ ঢাকা দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালিয়ে ঝাড়খণ্ডের দিকে পালিয়ে যায়। কয়েকদিন আগে নলহাটি পাথর শিল্পাঞ্চল থেকে প্রচুর পরিমাণে বিষ্ফোরক উদ্ধার হয়েছিলো। সে সময় একজনকে গ্রেপ্তার করেছিল। সেই ঘটনায় বিকির নাম জড়িয়ে যায়। বিকির বাবা জানে আলম শেখ বলেন, ‘‘আমার ছেলের বৈধ বিস্ফোরকের ব্যবসা রয়েছে। কিছু মানুষ এখানে অবৈধ ব্যবসা করছে। এনআইএ তাদের বিস্ফোরক আটক করে তাদের গ্রেপ্তারও করেছে। আমার ছেলে তদন্তকারীদের খবর দিচ্ছে এই সন্দেহ থেকেই দু্ষ্কৃতীরা আমার ছেলেকে নিশানা করেছে বলে মনে হচ্ছে।’’

Comments :0

Login to leave a comment