‘ভোটাধিকার ও নাগরিক অধিকার রক্ষার লড়াইয়ে সামিল হোন’ এই আহ্বান জানিয়ে সোমবার এসআইআরের নামে কেন্দ্র ও রাজ্য সরকারের ভোটারদের ভোটাধিকার হরণ করার ঘৃন্য চক্রান্ত, প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভ সভা হয়। এদিন দুপুরে শিলিগুড়ি হাসমিচকে সিপিআই(এম) দার্জিলিঙ জেলা কমিটির পক্ষ থেকে এই অবস্থান বিক্ষোভ সভা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমন পাঠক। সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) রাজ্য কমিটির প্রবীন নেতা জীবেশ সরকার, সিপিআই(এম) দার্জিলিঙ জেলা সম্পাদক সমন পাঠক, শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী শরদিন্দু চক্রবর্তী, ডাবগ্রাম—ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী দিলীপ সিং, উদয়ন দাশগুপ্ত ও তানিয়া দে।
নেতৃত্বরা বলেন, এসআইআরের নাম করে উদ্দেশ্য প্রনোদিতভাবে মানুষদের প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে। এসআইআরের নামে কেন্দ্রের সরকার প্রকৃত ভোটারদের ভোটাধিকার হরন করবার চক্রান্ত করছে। নির্বাচন কমিশন বিজেপি'র দলদাস হয়ে কাজ করছে। এসআইআর প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত একটা দায়িত্বশীল রাজ্যের সরকারের যে ভূমিকা পালন করা উচিৎ ছিলো, বর্তমান তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের মুখ্যমন্ত্রী সেই ভূমিকা পালন করেননি। তাই নির্বাচনী প্রচারকে বাদ দিয়েই মানুষের ভোটাধিকার রক্ষার লড়াইতে সামিল হতে হচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকার ও সংবিধান রক্ষার প্রশ্নে ধারাবাহিকভাবে আন্দোলন চলবে। নিয়ম অনুযায়ী নতুন ভোটারদের যুক্ত করতে হবে, ভোটার তালিকা সঙ্কোচনে মৃত, অন্যত্র চলে যাওয়া অথবা একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের সেই নামগুলো বাদ দিতে হবে। ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরী করাই হবে নির্বাচন কমিশনের লক্ষ্য। কিন্তু এসআইআরের নাম করে বলা হয়েছিলো বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া হবে। কিন্তু দেখা গেলো প্রায় এক কোটি প্রকৃত ভোটারদের নাম বাদ চলে গেছে। কার নাম আছে, কার নাম নেই তা জানতে ও বুঝতে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
নেতৃত্ব আরও বলেন, প্রকৃত ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেবার পেছনে বড় চক্রান্ত কাজ করছে। এসআইআরের তালিকায় প্রকৃত বহু ভোটারদের নাম বিচারাধীন রাখা হয়েছিলো। সাপ্লিমেন্টারি লিস্টেও প্রচুর মানুষের নাম বাদ গেছে। নাম বাদ যাওয়া সমস্ত মানুষ প্রকৃত ভোটার। তাদের হেয়ারিং এও ডাকা হয়েছিলো। কোনভাবেই প্রকৃত ভোটারদের একটি নামও বাদ দিতে দেওয়া হবে না। এই দাবিতে রাজ্য জুড়ে সিপিআই(এম) রাস্তার আন্দোলন আছে। নাম বাদ যাওয়া মানুষের পাশে থেকে জুডিশিয়ালি লড়াই করা হবে। কৃষক শ্রমিক সহ সাধারন মানুষের ভোটাধিকার, গণতন্ত্র,সর্বভৌমত্ব রক্ষার লড়াইকে আরও শক্তিশালী করতে হবে। শুরু থেকেই আন্দোলনে ছিলাম। এর আগেও মহকুমা শাসকের দপ্তরে প্রকৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেবার ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি প্রদান, অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয়েছে। লাগাতারভাবে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
Sit-in protest in Siliguri
এসআইআর'র নামে ভোটাধিকার হরণের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শিলিগুড়িতে
ভোটাধিকার হরণের প্রতিবাদে ' অবস্থান বিক্ষোভ '-এ বক্তব্য রাখছেন দার্জিলিঙ জেলা সম্পাদক সমন পাঠক।
×
Comments :0