Vote Dubrajpur Skirmish

দুবরাজপুর: তৃণমূল-বাহিনী খন্ডযুদ্ধ, রক্তাক্ত জওয়ান

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

খয়রাশোল ব্লকের বুদপুর গ্রামে পরিস্থিতি সামলাতে গেল ভাঙা হয় পুলিশের গাড়ির কাচও।

বীরভুমের দুবরাজপুর বিধানসভায় উত্তেজনা ছড়ালো। কেন্দ্রীয় বাহিনীর সাথে তৃণমূল কর্মীদের খন্ডযুদ্ধে রীতিমত অগ্নিগর্ভ হয়েছে এই বিধানসভার খয়রাশোল ব্লকের বুদপুর গ্রাম। সকাল থেকে শান্তিপূর্ণ মেজাজে ভোট চলছিল এলাকায়। এমনিতেই তৃণমূলের একচেটিয়া দখলদারিতে থাকা এলাকা এটি। এলাকার বেশ কিছু তৃণমূল নেতার বিরুদ্ধে সক্রিয় ছিল কমিশন। পুলিশের তরফে দুষ্কৃতী কার্যকলাপের সাথে যুক্ত তৃণমূল নেতাদের সতর্ক করা হয়েছিল। সেই কারণে এলাকার তৃণমূলীদের চাপা রোষ ছিলই। বৃহস্পতিবার দুপুরে তৃণমূলীদের তরফে অভিযোগ তোলা হয় যে ইভিএম ঠিক মতো কাজ করছে না। তৃণমূলে ভোট দিলে তা অন্যত্র পড়ছে। এ নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। গোলমাল শুরু হয়। এরপর বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ। ক্রমশ উত্তেজনা বাড়তে থাকে। জমায়েত হতে থাকেন তৃণমূল কর্মীরা। সক্রিয় হয় কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের অভিযোগ, বিনা প্ররোচনায় আচমকা কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। এরপরই শুরু হয় খন্ডযুদ্ধ। ইট বৃষ্টি শুরু হয় কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে। দুই জওয়ান রক্তাক্ত। রাজ্য পুলিশেরও দুটি গাড়ি পৌছায়। গাড়িদু টির কাচও ভেঙে দেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনী বুথের দরজা বন্ধ করে দেয়। এরপর বিরাট পুলিশ বাহিনী এলাকায় টহল শুরু করে। নিমেষে গ্রাম পুরুষ শূন্য হয়ে যায়।  শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, ফের ভোট গ্রহণ শুরু হয়েছে।

Comments :0

Login to leave a comment