Mid Day Meal Egg Suvendu Adhikary

ইসকন-র মিড ডে মিলে ডিম দেবে রাজ্য

রাজ্য

ছবি প্রতীকী।

‘ইসকন’ মিড ডে মিল দিলেও ডিম দেবে রাজ্য সরকার। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে দেওয়া হবে ডিম।
বুধবার এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে নেট ব্যাঙ্কিংয়র মাধ্যমে ৮০ হাজার ৩৭৫ সরকারি স্কুলে ২৯৬.৬৪ কোটি টাকা দেওয়া হয়েছে কম্পোজিট গ্রান্টে। কম্পোজিট গ্রান্টের ৬০ শতাংশ দেয় কেন্দ্র, ৪০ শতাংশ দেয় রাজ্য। 
অর্থাৎ গড়ে স্কুলে ৩৬ হাজার টাকার কিছু বেশি দিয়েছে রাজ্য। 
রাজ্য বাজেটেই ঘোষণা করা হয়েছিল যে কলকাতায় পাইলট প্রজেক্ট হিসেবে মিড ডে মিল প্রকল্পের দায়িত্ব দেওয়া হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান ইসকন-কে। তখন থেকেই প্রশ্ন ওঠে ডিম ছাত্রছাত্রীরা পাবে কিনা। পাশাপাশি মিড ডে মিলে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর কর্মীদের কাজ থাকবে কিনা, ওঠে সে প্রশ্নও।

Comments :0

Login to leave a comment