North Bengal State Transport

বাসই নেই, মহিলাদের ছাড়ও কথার কথা উত্তরবঙ্গ পরিবহণে

জেলা

জনশূন্য মালদহ ডিপো।

 উৎপল মজুমদার  
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ শুধু মালদহ নয় গোটা উত্তরবঙ্গের মানুষের যাতায়াতের একটা ভরসাস্থল ছিল। মালদহ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বাস চলত দিনে ও রাতে। একইভাবে বাস চলত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, যা সাধারণ পরিষেবার পাশাপাশি পর্যটনে পর্যটকদের সহায়তা করত। এছাড়াও মালদহের বিভিন্ন ব্লকে নিত্যদিনের কাজে যাতায়াতযকারীদের আস্থার স্থল ছিল এই পরিবহণ। কিন্তু এখন বিগত ১৫ বছরে এই সংস্থার গৌরবময় ভূমিকা এখন অতীত। হাতে গোনা দু-চারটি পরিষেবা ছাড়া আর কিছু নেই। বামফ্রন্ট সরকারের আমলে পরিবহণ যে গৌরবময় ঐতিহ্য ছিল তার এখন মিলিয়ে গেছে। সকাল ৮টার পর এই সংস্থার মালদহ ডিপোর কার্যত জনমানব শূন্য হয়ে থাকে।
এইদিকে এই হতাশাগ্রস্ত পরিবহণকে বাঁচাতে পরিবহন নিগম কর্তৃপক্ষ তো বটেই রাজ্য সরকারও বিগত ১৫ বছর কোনো ব্যবস্থা তো নেয়নি, বরং এই সংস্থা তুলে দিতে  একের পর এক পদক্ষেপ নিয়েছে। কিন্তু কোনো নুতন বাস আনেনি। স্থায়ী কর্মী নিয়োগ তো করেইনি বরং স্থায়ী কর্মীদের স্বেচ্ছাবসর দিয়ে কর্মী সংখ্যা কমিয়ে চুক্তিভিত্তিক নিয়োগ করে পরিবহণ ব্যবস্থা সচল রাখার চেষ্টা করলেও সফল হয়নি। বরং মেকানিক্যাল কর্মী সহ সব ধরণের কর্মী কমিয়েছে, বাস কমিয়েছে। ফলে যা হওয়ার তাই হয়েছে। সরকারি পরিবহণ ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। আরও হাস্যকর বিষয় হল নতুন সরকার এসে সরকারি বাসে মহিলাদের ভ্রমণ বিনামূল্যে করার কথা ঘোষণা করলেও সরকারি বাসের অপ্রতুলতা মহিলাদের যেমন অসুবিধায় ফেলেছে তেমনি পরিবহণ কাঠামোকে আরো ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।

Comments :0

Login to leave a comment