স্বাধীনতা সংগ্রামী শহীদ সর্দার উধম সিং-কে শুক্রবার তাঁর শহীদ দিবসে শ্রদ্ধায় স্মরণ করলেন ছাত্র যুবরা। এদিন ডিওয়াইএফ আই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষথেকে ভবানীপুরে পি জি হাসপাতাল সংলগ্ন গুরুদুয়ারার পাশে তাঁর মূর্তি স্থাপনের জন্য কলকাতা কর্পোরেশনে আবেদন পত্র জমা দেন ডিওয়াইএফ আই'য়ের রাজ্য সভাপতি অয়নাংশু সরকার, রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা সহ যুব আন্দোলনের নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষথেকে এদিন গুরুদুয়ারার পাশে সভাও করা হয়।
Martyr Udham Singh
শহীদ উধম সিংয়ের মূর্তি স্থাপনের দাবি কলকাতা কর্পোরেশনে
কলকাতা কর্পোরেশনের সামনে ডিওয়াইএফআই নেতৃবৃন্দ।
×
Comments :0