ভাঙড় কলেজে ঢুকে ছাত্রদের ওপর পুলিশের লাঠিচালনার তীব্র নিন্দা করলেন প্রাক্তন ছাত্রনেতা এবং সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
সোমবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় কলেজে যান পরিচালন সমিতির সভাপতি সায়ন্তন বসু। বিজেপি’র এই নেতাকে কলেজের পরিচালন সমিতির মাথায় বসিয়ে দেওয়া হয়েছে। সায়ন্তন বসু যাওয়ায় বিক্ষোভ দেখায় এসএফআই এবং আইএসএফ’র অনুগামী ছাত্রছাত্রীরা। অভিযোগ, বিজেপি নেতার জন্য ছাত্রছাত্রীদের ওপর লাঠি চালিয়েছে পুলিশ।
চক্রবর্তী প্রশ্ন তুলেছেন যে কলেজের সঙ্গে বা এলাকার সঙ্গে কোনও যোগাযোগ নেই এমন একজনকে ভাঙড় কলেজের পরিচালন সমিতির মাথায় বসানো নিয়ে। তিনি বলেছেন, ‘‘সায়ন্তন বসুর পরিচয় তিনি আরএসএস’র কর্মী। কলেজের সঙ্গে বা এলাকার সঙ্গে যোঘাযোগ নেই। তিনি শিক্ষার সঙ্গেও যুক্ত নন। পদ পাইয়ে দিতে ওপর থেকে তাঁকে পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে। ছাত্রদের ক্ষোভ স্বাভাবিক।’’
চক্রবর্তী বলেন, ‘‘ছাত্রছাত্রীদের ওপর কলেজে ঢুকে উর্দি পরা পুলিশ যেভাবে লাঠি চালিয়েছে তার তীব্র নিন্দা করছি। তাদের কলেজ থেকে টেনে বের করেছে।’’ তিনি বলেন, ‘‘ভাঙড়ে কোনও শিক্ষাবিদ পাওয়া গেল না যাঁকে পরিচালন সমিতির সভাপতি করা যেতে পারে?’’
Bhangor College
ভাঙড় কলেজে পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দা সুজন চক্রবর্তীর
×
Comments :0