Sumit Roy

আট দিনের পুলিশ হেফাজতের সুমিত রায়ের

রাজ্য

অভিষেক ব্যানার্জির আপ্তসহায়ক সুমিত রায়কে আট দিনের পুলিশ হেফাজতে পাঠালো আদালত। শুক্রবার মেদিনীপুর জেলা আদালত তাকে আট দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। শালবনীতে জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয় তাঁকে। 
এদিন সকালে সুমিত রায় কে আদালতে নিয়ে যাওয়া হয়। দুপুরে   তাঁকে আদালতে তোলা হয়। সিআইডির আইনজীবী আদালতে জিজ্ঞাসাবাদের জন্য সুমিত রায়কে আট দিনের পুলিশ হেফাজতের আর্জি জানান। আবেদন মঞ্জুর করে আদালত ১৯ সেপ্টেম্বর অভিষেকের আপ্তসহায়ককে আদালতে তোলা হবে।

উল্লেখ্য, সুমিত রায়ের রক্ষাকবচ বাতিল করে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে আগাম জামিনের আবেদনও খারিজ করে দেওয়া হয়। তারপরই অভিষেক ব্যানার্জির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

Comments :0

Login to leave a comment