মহাকাশে ‘ইসরো’ সফলভাবে উৎক্ষেপণ করেছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ‘আর্থ অবজারভেশন স্যাটেলাইট' ইওএস-০৫' । এই ইমেজিং স্যাটেলাইট উৎক্ষেপণের সঙ্গে জুড়ে রয়েছেন বাংলা তথা রানিগঞ্জের গর্ব সানি মিত্র।
'জিএসএলভি-এফ ১৭' রকেটে চেপে মহাকাশে পাড়ি দিয়েছে ' ইওএস-০৫' । গত ৪ সেপ্টেম্বর হয়েছে এই উৎক্ষেপণ। এই অত্যাধুনিক কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে পর্যবেক্ষণের জন্য পাঠানো হয়েছে মহাকাশে। সামনের ৭ বছর ধরে দেশকে আবহাওয়া, কৃষি, দুর্যোগ মোকাবিলা ও সীমান্ত নজরদারিতে প্রয়োজনের তথ্য নিরবিচ্ছিন্ন ভাবে মিলবে এই কৃত্রিম উপগ্রহ থেকে।
সানি মিত্র জানিয়েছেন, এই মিশনে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে স্পেসক্রাফটের জ্বালানির অনেকটাই সাশ্রয় হবে। লিকুইড এপোজি মোটর ‘ল্যাম’-কে অতিরিক্ত ফায়ারিং করতে হবে না, এটি বড় সাফল্য। এই রকেটের ইঞ্জিন তৈরির মূল দায়িত্বে ছিলেন রানিগঞ্জের সিএলএম লেনের বাসিন্দা সানি।
গত ৮ বছর ধরে 'ইসরো'-তে বিজ্ঞানী হিসেবে কর্মরত সানি মিত্র। ২০১৯ সালে চন্দ্রযান-২ অভিযানের প্রাক্কালে তাঁর যাত্রা শুরু। ২০২৩ সালে বিশ্বকে চমকে দেওয়া 'চন্দ্রযান-৩' মিশনের গুরুত্বপূর্ণ সদস্যও থেকেছেন। ভারতের প্রথম সৌর মিশন 'আদিত্য এল-১'র কাজ করেছেন। এবার 'ইওএস-০৫'। কয়লা খনি শহর থেকে উঠে এসে মহাকাশ বিজ্ঞানে দেশের মুখ উজ্জ্বল করা সানির এই সাফল্যে গর্বিত রানিগঞ্জ, বাংলাও।
EOS-05 ISRO Raniganj
‘ইসরো’-র ‘ইওএস-০৫' উৎক্ষেপণের সাফল্যে জড়িয়ে রানিগঞ্জের সানি
সানি মিত্র।
×
Comments :0