TMC Candidates Bye Election

নন্দীগ্রাম, রেজিনগরে প্রার্থী ঘোষণা তৃণমূলের

রাজ্য

দুই কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার জানানো হয়েছে যে নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী সঞ্চিতা প্রধান (দে) এবং রেজিনগর কেন্দ্রে প্রার্থী রাবিউল আলম চৌধুরী।
তৃণমূলের বিক্ষুব্ধ অংশ সংবাদমাধ্যমে বলে যে দলনেত্রী মমতা ব্যানার্জি নন্দীগ্রামে প্রার্থী হলে তারা কোনও প্রার্থী দেবে না। তবে এমন প্রস্তাবকে আমল দেয়নি তৃণমূল। 
গতকাল, ১২ সেপ্টেম্বর, দিল্লিতে নির্বাচন কমিশনে নিজের নিজের বক্তব্য জানায় তৃণমূলের বিবাদমান দুই অংশ। দলের ঘাসফুল প্রতীকের দাবিদার দুই অংশই। 
দাবির মীমাংসায় নির্বাচন কমিশন প্রতিনিধি পাঠিয়ে বক্তব্য জানানোর জন্য একটি চিঠি দেয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। অপর চিঠি পাঠানো পশ্চিম বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জিকে। 
১৬ সেপ্টেম্বর উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ভোট নেওয়া হবে ৬ অক্টোবর, গণনা ৯ অক্টোবর। এর আগে বামফ্রন্ট এবং কংগ্রেস দুই কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে। জানা গিয়েছে যে ১৬ সেপ্টেম্বর বিকেল ৩টের মধ্যে অতিরিক্ত নথি জমা করার নির্দেশ দু’পক্ষকেই দিয়েছে নির্বাচন কমিশন। প্রয়োজনে ১৭ সেপ্টেম্বর শুনানি হতে পারে। তবে কোনও অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয়নি কমিশন। 
এদিকে লোকসভায় তৃণমূলের ২০ সাংসদ যোগ দিয়েছেন এনসিপিআই-তে। তা নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি জমা দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে। এই সাংসদদের কাছে ব্যাখ্যা চেয়েছেন অধ্যক্ষ। 
২০২১’র নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তখন মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান। পরে ভবানীপুর কেন্দ্র থেকে নির্বাচিত হন মমতা। 
২০২৬’র বিধানসভা ভোটে ভবানীপুর এবং নন্দীগ্রাম দুই কেন্দ্রেই প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী। দুই কেন্দ্রেই তিনি জয়ী হওয়ায় নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন। 
অপরদিকে আম জনতা উন্নয়ন পার্টি গড়ে এবার ভোটে লড়েন হুমায়ুন কবীর। নওয়াদা এবং রেজিনগর দুই কেন্দ্রেই জয়ী হন তিনি। রেজিনগর কেন্দ্রটি ছেড়ে দেন। 

Comments :0

Login to leave a comment