DA Protest North Bengal

জলপাইগুড়িতে, মালদহেও বিশাল মিছিল কর্মচারী, শিক্ষকদের

জেলা

জলপাইগুড়িতে বিশাল মিছিল।

সুপ্রিম কোর্ট নির্দেশিত মহার্ঘ ভাতা চালুর দাবি, সমস্ত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবিতে গোটা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়িতে রাজ্য সরকারি কোষাগার থেকে বেতনভুক্ত শ্রমিক, শিক্ষক, শিক্ষা কর্মী, কর্মচারী যৌথ মঞ্চের ডাকে বিরাট মিছিল শহর পরিক্রমা করল। মিছিল বাবুপাড়া কর্মচারী ভবনের সামনে থেকে শুরু হয়। বড় ডাকঘর মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ‘১২ই জুলাই কমিটি‘-র আহ্বায়ক প্রদীপ কর্মকার, কমিটির জলপাইগুড়ি জেলা শাখার সম্পাদক মনোজিৎ দাস, শ্রমিক নেতা ধ্রুবজ্যোতি গাঙ্গুলি, বিশিষ্ট চিকিৎসক সুদীপন মিত্র, এবিপিটি‘র জলপাইগুড়ি জেলা সম্পাদক বিপ্লব ঝা, এবিটিএ’র জলপাইগুড়ি জেলা সম্পাদক কৌশিক গোস্বামী সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল শেষে শিক্ষক নেতা বিপ্লব ঝা জানান আগামী ১৩ মার্চ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সংগঠনের তরফে তার প্রচারে তাই নোটিশ প্রদান সহ বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে।  তিনি আরও জানান জলপাইগুড়ি শহরে রাজ্য সরকারি কোষাগার থেকে বেতনভুক্ত শিক্ষক কর্মচারী শ্রমিকদের এযাবৎকালের সবচেয়ে বড় মিছিল সংঘটিত হয়েছে শহরের বুকে আগামী দিনে দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তারা। 
এদিন ফালাকাটাতেও শিক্ষক, কর্মচারী ও কর্মচারীদের সম্মিলিত মঞ্চ ‘১২ই জুলাই কমিটি’-র ডাকে হয়েছে পথসভা। ফালাকাটা নতুন চৌপথীতে কমিটির ডাকে এই পথসভায় বিনা মাইকে বক্তৃতা হয়। উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে মাইক ব্যবহার করা হয়নি। মাইক ছাড়াই উদাত্ত কণ্ঠে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন ডা. সুভাষ সেনগুপ্ত। বক্তব্য রাখেন তুষার সরকার, রাধাগোবিন্দ মোদক, প্রদীপ ভৌমিক, মহেন্দ্রলাল সরকার ও কল্যাণ চন্দ।
ডিএ না দেওয়ার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয় মালদহেও। এদিন শহরের বৃন্দাবনী মাঠে থেকে মিছিল বের হয়ে বিভিন্ন‌ পথ পরিক্রমা করে শেষ হয় ফোয়াড়া মোড়ে। হয় সভা। সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ রাজ্য সরকারের কর্মচারী বিরোধী মানসিকতার তীব্র ধিক্কার জানিয়ে বক্তব্য রাখেন।

Comments :0

Login to leave a comment