DYFI INQUILAB SOMABESH

জেলা থেকে ট্রেন, রাজ্যজুড়ে 'ইনকিলাব সমাবেশে'র ব্যাপক প্রচার চালাচ্ছে ডিওয়াইএফআই

রাজ্য কলকাতা

ছবি- ঝাড়গ্রামের পানিশোলে 'ইনকিলাব সমাবেশ'-র প্রচারে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক ধ্রুৱজ্যোতি সাহা।

নওজোয়ান ভারত সভার শতবর্ষে অর্থাৎ বর্ধমানের বটুকেশ্বর দত্তের বাড়িতে সমাবেশ মাধ্যমে যা শুরু হয়েছিল তারই সমাপ্তে ২০ সেপ্টেম্বর কলকাতার ধর্মতলায় 'ইনকিলাব সমাবেশ' করবে ডিওয়াইএফআই। সেই মিছিলকে ঘিরে জোরকদমে প্রচার কর্মসূচি চালাচ্ছে ডিওয়াইএফআই নেতৃত্ব। একদিকে যেমন জেলায় জেলায় প্রচারের কাজ চলছে তেমনি রাজ্যজুড়ে ট্রেনে প্রচার ও চলছে। শনিবার ঝাড়গ্রামের পানিশোল সহ বিভিন্ন এলাকায় প্রচার  চালান ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক ধ্রুৱজ্যোতি সাহা। পাশাপাশি, এদিনই রাজগঞ্জ লোকালের শিকারপুর  ২০ শে সেপ্টেম্বর কর্মী সমাবেশকে সামনে রেখে জেলায় কর্মসংস্থানমুখী শিল্প স্থাপনের দাবিতে আলোচনা সভা করা হয়। পূর্ব বর্ধমান জেলার ভাতারে ভাতাড় ও বলগোনা বাজারে পোস্টারিং করা হয়। সেইসঙ্গে, জায়গায় জায়গায় করা হয় মিছিলও। এই মিছিলে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন বিশিষ্ট অভিনেতা সুপ্রিয় দত্ত। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, গণতন্ত্র, শিক্ষা সংবিধান বাঁচাও সহ সকলের জন্য কাজের দাবিতে ' ইনকিলাব সমাবেশ' করছে। ২০ সেপ্টেম্বর ওই সমাবেশে উপস্থিত হয়ে সমাবেশটিকে সফল করার আহ্বান জানান।

Comments :0

Login to leave a comment