Tollyganj CPI-M

‘এরপর চপ ভাজলে কেনারও লোক থাকবে না‘

রাজ্য কলকাতা বাংলা বাঁচানোর ভোট

‘থিম সঙ‘ প্রকাশ অনুষ্ঠানে পার্থপ্রতিম বিশ্বাস, মানসী সিনহা, জ্যাক, সুব্রত দত্ত।

তৃণমূল আর বিজেপি মানে একই মুদ্রার এপিঠ-ওপিঠ। নতুন প্রজন্মের জন্য এরা কিছু করবে না। লালঝাণ্ডাকে জয়ী করা ছাড়া আমাদের অন্য কোনও রাস্তা নেই।
অভিনেত্রী মানসী সিন্‌হা জানালেন এমনই আবেদন। টালিগঞ্জে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী পার্থ প্রতিম বিশ্বাসের সমর্থনে কর্মসূচিতে অংশ নেন তিনি। 
বৃহস্পতিবার টালিগঞ্জের বাম প্রার্থীর প্রচারের ‘থিম সঙ‘ প্রকাশ করা হয়েছে। বিজয়গড়ে ভোলা বসু স্মৃতি ভবনে হয় সংক্ষিপ্ত অনুষ্ঠান। মানসী সিন্‌হার সঙ্গে ছিলেন অভিনেতা জ্যাক। ছিলেন প্রার্থী পার্থ প্রতিম বিশ্বাস এবং সিপিআই(এম) নেতা সুব্রত দত্ত অনুষ্ঠান সঞ্চালনা করেছেন। অংশ নেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য হিমঘ্নরাজ ভট্টাচার্য। সদস্য প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। 
মানসী সিন্‌হা সংক্ষিপ্ত বক্তব্যেই বলেন, ‘‘উনি বলেন চপশিল্প করতে। কিন্তু পড়াশোনা, চাকরি হবে না। ভবিষ্যৎ প্রজন্ম কী করবে? এরপর চপ ভাজলেও কেনার লোক থাকবে না।’’ তিনি বলেছেন যে বিজেপি মোটেই বিকল্প নয়। বিপজ্জনক শক্তি। বিকল্প বামপন্থীরাই।
‘থিম সঙ‘-এ আহ্বান রয়েছে সম্প্রীতির পক্ষে। আহ্বান উন্নয়নের পক্ষে। দুর্নীতিবাজ এবং দাঙ্গাবাজ দুই শক্তিকে পরাজিত করার ডাক দেওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment