Drown

খেজুরিতে জলে ডুবে তিন শিশুর মৃত্যু

জেলা

মর্মান্তিক ঘটনা ঘটে গেল পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি এক  ব্লকে কামারদা অঞ্চলের আমজাদ নগরে। জলে ডুবে প্রাণ হারালো এক পরিবারের তিন শিশু। মৃত তিন শিশুর নাম সৃজিত দাস(৮), মধুমিতা দাস(১০) এবং ঊষশী দাস(৭)। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে খেজুরির আমজাদ নগর গ্রামে। দাদু বাদল দাস ও এক প্রতিবেশী যুবক তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে তিনজনকেই মৃত ঘোষণা করে। মৃতদের দাদু বাদল দাস বলেন, দিল্লি থেকে সদ্য ফিরেছিল নাতিনি। ভাই বোনেরা পুকুরের স্নান করতে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পুকুরের দিকে গেলে একজনকে ভেসে থাকতে দেখে। তারপরই পুকুর থেকে তিনজনকে উদ্ধার করা হয়। পরিবার সূত্রে জানা যায় ১০ বছর বয়সী মেয়েটি সাঁতার জানত না। দুই ভাই একজন ৮ ও অপর জনের বয়স ৭ বছর। পুকুর ঘাটে জুতো দেখতে পেয়ে সন্দেহ হয়। ময়নাতদন্তের জন্য তিনজনের দেহ নিয়ে গেছে খেজুরি থানার পুলিশ।

Comments :0

Login to leave a comment