রাত পৌনে আটটা পর্যন্ত পাওয়া তথ্যে পশ্চিমবঙ্গে এবারের দ্বিতীয় দফায় ভোট পড়ার হার ৯১.৬৬ শতাংশ। প্রথম দফায় ভোট পড়ার হার ছিল ৯৩.১৯ শতাংশ।
বুধবার, ২৯ এপ্রিল রাতে নির্বাচন কমিশনের বিবৃতিতে জানানো হয়েছে দুই পর্ব মিলিয়ে রাজ্যে ভোটদানের হার ৯২.৪৭ শতাংশ। এর আগে ২০১১-তে সর্বোচ্চ হার ছিল ৮৪.৭২ শতাংশ।
দ্বিতীয় দফায় ভোট দিয়েছেন পুরুষদের ৯১.০৭ শতাংশ এবং মহিলাদের ৯২.২৮ শতাংশ।
বিশদ হিসেবে নির্বাচন কমিশন জানিয়েছে মোট ৬.৮১ কোটি ভোট পড়েছে। তার মধ্যে ৩.৪৯ কোটি পুরুষ এবং ৩.৩৩ কোটি মহিলা, তৃতীয় লিঙ্গ ১২৫৭।
Assembly 2026: Votes Polled
রাজ্যে দু’দফায় পড়ল মোট ৬.৮১ কোটি ভোট
পানিহাটির একটি ভোটকেন্দ্র। ছবি: অভিজিৎ বসু
×
Comments :0