'দেশ বাঁচাও, শ্রমজীবী মানুষ বাঁচাও' এই স্লোগান কে সামনে রেখে ১০ আগস্ট সুবোধ মল্লিক স্কয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে সি আই টি ইউ সহ শ্রমিক ইউনিয়নগুলি। পাশাপাশি, রাজ্যের ২৩ জায়গায় বিক্ষোভ কর্মসূচি সুচিও পালন করবেন তারা, বৃহস্পতিবার প্রেস কনফারেন্স করে এমনটাই জানান সি আই টি ইউ রাজ্য সভাপতি জিয়াউল আলম। এছাড়াও, এদিনের প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, এআইটিইউসি-র লীনা চক্রবর্তী ও বাসুদেব বসু সহ এআইসিসিটিইউ-র বাসুদেব বসু।
এদিন জিয়াউল আলম বলেন, গোটা দেশ সহ রাজ্যে কেন্দ্রীয় শ্রমকোডের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্রমিকরা। ফসলের দাম না পেয়ে ধুকছে কৃষকরা। মানরে কার বদলে ভিবিজিরাম চালু করে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের কাজের সংস্থানকে সমস্যার মুখে ফেলেছে। সেইসঙ্গে, ঠিকা শ্রমিকদের ওপরেও চলছে নির্যাতন। পাশাপাশি একের পর এক দেশের স্বার্থ বিরোধী আন্তর্জাতিক চুক্তি করে চলেছে কেন্দ্রীয় সরকার। শ্রমিকদের স্বার্থে ট্রেড ইউনিয়ন গুলির সঙ্গে কথা বলতে হবে কেন্দ্রীয় সরকারকে, বহু বছর ধরে তা বন্ধ। ধর্মীয় উস্কানি দিয়ে পশুর হাট বন্ধ করা যাবে না। গত মাসে দেশ জুড়ে চলা ছাত্র আন্দোলন দেখিয়েছে, ধর্মীয় উস্কানি দিয়ে ছাত্র-ছাত্রীদের প্রতি সরকারের যে দায়বদ্ধতা তা অস্বীকার করতে পারে না কেন্দ্রীয় সরকার, আমরা ট্রেড ইউনিয়নগুলির তরফে কেন্দ্রীয় সরকারকে সেই কথাই ফের মনে করিয়ে দিতে চাইছি। দেশে তথা কৃষক ও শ্রমিকদের দায়বদ্ধতা নিতে হবে সরকারকে। এই দাবীকে সামনে রেখে ১০ আগষ্ট কর্মসুচি পালন করবো আমরা। এই কর্মসূচিতে ঘিরে জেলায় জেলায় শুরু হয়েছে প্রস্তুতিও।
১০ ই আগস্ট গোটা দেশ সহ রাজ্যজুড়ে 'জেল ভরো' কর্মসূচি পালন করছে কৃষক-শ্রমিক ইউনিয়নগুলি, সেই কর্মসুচির অংশ হিসেবেই এই মিছিলে ডাক দেওয়া হয়েছে। এদিন কৃষক, শ্রমিক, বস্তিবাসী সহ শ্রমজীবী মানুষদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বানও জানান তাঁরা ।
Tread Union Press Confarence
১০ আগস্ট রানি রাসমণি সহ রাজ্যের ২৩ জায়গায় বিক্ষোভের ঘোষণা ট্রেড ইউনিয়নের
×
Comments :0