আক্রান্ত তৃণমূলের এক নেতা। ময়নাগুড়ি ব্লক (২)-এর তৃণমূল কংগ্রেস সভাপতি শিবশঙ্কর দত্তের উপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগের তির স্থানীয় বিজেপি কর্মীদের দিকে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে এক প্রতিবেশীর বাড়িতে বসে ছিলেন তিনি। অভিযোগ, সেই সময় আচমকাই সেখানে চড়াও হয় দুই বিজেপি কর্মী। কোনওরকম বাকবিতণ্ডা ছাড়াই তাঁকে জোর করে বাইরে টেনে নিয়ে গিয়ে এলোপাথাড়ি মারধর করা হয় বলে অভিযোগ। হামলায় তাঁর মুখ ও নাকে গুরুতর চোট লেগেছে। তৃণমূলের ওই নেতার দাবি, “এটি পরিকল্পিত আক্রমণ। এলাকায় দুষ্কৃতীদের দাদাগিরি ক্রমেই বাড়ছে।”
ঘটনায় বিজেপি বক্তব্য, বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং ‘খতিয়ে দেখা হচ্ছে’। তবে এই ধরনের গুরুতর হামলার পরেও কেন এখনও পর্যন্ত কোনও লিখিত পুলিশি অভিযোগ দায়ের করা হল না, তা নিয়ে রাজনৈতিক মহলে ধোঁয়াশা ও প্রশ্ন তৈরি হয়েছে।
Comments :0