suryakumar yadav

সংশয়ের মুখে সূর্যকুমারের অধিনায়কত্ব

খেলা

সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে ভারত সফলভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী হয়েছে। তবে তাঁর ব্যাটিং ফর্ম নির্বাচকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক এবং অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমার থাকবেন কি না। জুন-জুলাই মাসে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফর অধিনায়কের জন্য একটি অগ্নিপরীক্ষা হবে, যেখানে তার অধিনায়কত্বের চেয়ে ব্যাটিংয়ের ওপর বেশি নজর রাখা হবে। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকের কথা মাথায় রেখে এখন থেকেই সূর্য কুমারের বিকল্প খুঁজতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২৫ সালটি সূর্যকুমার যাদবের স্ট্রাইক রেট ১২০-এর নিচে নেমে গিয়েছিল। ওই বছর একটিও অর্ধশতক করতে পারেননি। তবে, ২০২৬ সালের শুরুতে ১৬০ স্ট্রাইক রেটে চারটি অর্ধশতক করে তিনি প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের বড় ম্যাচগুলোতে তিনি আবারও লড়াই করেন। 
দক্ষিণ আফ্রিকা: ১৮ রান, ওয়েস্ট ইন্ডিজ: ১৮ রান, সেমি-ফাইনাল ১১ রান, ফাইনালে শূন্য। আমেরিকার বিপক্ষে প্রথম ম্যাচটি ছাড়া, বিশ্ব জয় অভিযানে সূর্য কোনো বড় ইনিংস খেলতে পারেননি। এখন যেহেতু টিম ইন্ডিয়ার টপ অর্ডারে প্রচণ্ড শক্তি রয়েছে এবং বৈভব সূর্যবংশীর মতো তরুণ খেলোয়াড়রা সুযোগের অপেক্ষায় রয়েছেন। এই প্রেক্ষাপটে, জুন-জুলাই মাসে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফর অধিনায়কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ সেখানে তার অধিনায়কত্বের চেয়ে ব্যাটিংয়ের ওপর বেশি নজর রাখা হবে। যদি তিনি তার আগের ফর্ম ফিরে পেতে ব্যর্থ হন, তবে নির্বাচকরা ভবিষ্যতের কথা ভাবতে পারেন। অধিনায়কত্ব ও ব্যাটিং উভয় ক্ষেত্রেই কঠিন সিদ্ধান্ত নিতে পারেন। ভারতে প্রতিভার কোনো অভাব নেই, তাই সূর্যকে শুধু নিজের নামের ওপর নয়, কাজের ওপরও মনোযোগ দিতে হবে নিজেকে যোগ্যতাকে তুলে ধরতে। বিসিসিআইয়ের এক আধিকারিক বলেন, সূর্য কুমার এখন দলকে নেতৃত্ব দিচ্ছে ঠিকই, কিন্তু তাঁকে বাটিং ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ইংল্যান্ড সফরে সূর্যই অধিনায়ক হিসেবেই যাবে, কিন্তু ২০২৮ পর্যন্ত অধিনায়ক হিসেবে টিকে থাকবে কি না, তা সম্পূর্ণভাবে তাঁর পারফরম্যান্সের উপর নির্ভর করবে।
টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীরের প্রথম পছন্দ হিসেবে সূর্যকুমারই থাকছেন, যার মেয়াদ অস্ট্রেলিয়ায় শুরু হওয়া ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হতে পারে। তবে, অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি গম্ভীরের সঙ্গে একমত হয় কি না, তা দেখার বিষয় হবে, কারণ অলিম্পিকের সময় সূর্যকুমারের বয়স হবে প্রায় ৩৮ বছর।

Comments :0

Login to leave a comment