মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও চার দিনের কূটনৈতিক সফরে ভারতে এসেছেন। শনিবার তিনি কলকাতায় আসেন। বারো বছর পর আমেরিকার কোনও বিদেশ সচিব এলেন কলকাতায়। রুবিওর এই সফর রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
রাজ্যে বামফ্রন্ট সরকারের পতনের পর, ১৪ বছর আগে, ২০১২ সালের মে মাসে তৎকালীন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিনটন কলকাতায় এসেছিলেন। দেখা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গেও।
এদিন কলকাতায় সস্ত্রীক মাদার হাউসে যান রুবিও। সেখানে এক ঘন্টার বেশি ছিলেন তিনি।
১৪ বছর পর রাজ্যের ফের পট পরিবর্তন হয়েছে। মাত্র কয়েক সপ্তাহ আগেই পশ্চিমবঙ্গে বিজেপি-নেতৃত্বাধীন সরকারের ক্ষমতায় এসেছে প্রথমবার। ফলে রুবিওর কলকাতায় আসা যথেষ্ট তাৎপর্য পূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। উল্লেখ্য রাজ্যের বিধানসভা নির্বাচনের জয়ের পর মার্কিন রাষ্ট্রপতি ড্রোনাল ট্রাম্প শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতা নরেন্দ্র মোদীকে।
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এদিন সকালে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে বলেন, "মার্কো রুবিও কলকাতায় এসে পৌঁছেছেন। এটি তাঁর প্রথম ভারত সফর। আজ পরে আমরা দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করব। আগামী কয়েকদিনে বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হবে।"
তিনি আরও লিখেছেন, "আমেরিকা-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে আরও শক্তিশালী করার জন্য আলোচনা করা হবে।"
rubio kolkata
পট পরিবর্তনের আবহে কলকাতায় মার্কিন বিদেশ সচিব
×
Comments :0