উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন মানুষ। কামারহাটি বিধানসভার সংখ্যালঘু প্রধান ৭টি ওয়ার্ডে মহিলারা বিপুল সংখ্যায় ভোট দিতে বেরিয়ে এসেছেন।
কামারহাটি কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী নিজের ‘ওয়ার রুমে’ বসে বললেন একথা।
ঘরটায় কমবয়সী বড় একটি টিম নজর রাখছে ল্যাপটপে। বুথে বুথে ভোটের হার জানছেন তাঁরা। খোঁজ রাখছেন অভিযোগেরও। সেখানেই কথা হচ্ছিল প্রবীণ সিপিআই(এম) নেতা মানস মুখার্জির সঙ্গে।
তিনি বললেন, অন্যান্য জায়গাতেও উৎসবের মেজাজ। যতটুকু বুঝেছি, একটা লড়াকু মেজাজ। এবার সব বুথে সিপিআই(এম)’র এজেন্টরা আছেন।
Comments :0