West Bengal assembly Election

বন্যাঢ্য মিছিল করে বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়ন পেশ পূর্ব বর্ধমানে

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

তৃণমূল-বিজেপি নয়, বাংলা বাঁচাতে বামও গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তি একমাত্র বিকল্প। সাধারণ জনগনের শত্রু দুই ফুলকে পরাজীত করে বাংলাকে বাঁচান এই স্লোগানকে সামনে রেখে সোমবার বর্ধমান, কাটোয়া ও কালনাতে বামফ্রন্ট ও আইএসএফ প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন বন্যাঢ্য মিছিল করে। 
এদিন  পূর্ব বর্ধমান জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছে বামফ্রন্ট ও সহযোগী আইএসএফ। এদিন বর্ধমান শহরে পার্কাস রোডে  সিপিআই(এম) জেলা দপ্তর থেকে বিশাল মিছিল করে জেলা প্রশাসনিক দপ্তরে  মহকুমা শাসকের ঘরে ৯জন বামফ্রন্টের প্রার্থী  তাঁদের মনোনয়ন জমা করেন। এদের মধ্য ছিলেন বর্ধমান দক্ষিনের সিপিআই(এম) প্রার্থী সুদীপ্ত গুপ্ত, বর্ধমান উত্তরে সিপিআই(এম) প্রার্থী মামনি মন্ডল রায়, জামালপুরে মাক্সবাদী ফরোয়ার্ডব্লকের প্রার্থী সমর হাজরা, রায়না বিধানসভায় সিপিআই(এম) প্রার্থী সোমনাথ মাজি, খন্ডঘোষ বিধানসভায় সিপিআই(এম) প্রার্থী রামজীবন রায়, গলসী বিধানসভায় সিপিআই(এম) প্রার্থী মনিমালা দাস, ভাতাড় বিধানসভায় সিপিআই(এম) প্রার্থী হাসিনা খাতুন, আউশগ্রাম বিধানসভায় সিপিআই(এম) প্রার্থী চঞ্চল কুমার মাজি, মেমারী বিধানসভায় সিপিআই(এম) প্রার্থী কৃশানু ভদ্র। এদিন এই মিছিলের পুরোভাগে ছিলেন পার্টির প্রবীণ নেতা অমল হালদার, অরিন্দম কোঙার, পার্টির পূর্ব বর্ধমান জেলা সম্পাদক সৈয়দ হোসেন, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী। সুসজ্জিত মিছিল এদিন পার্কাস রোড হয়ে জিটিরোড ধরে কাছারী রোডে প্রবেশ করার আগেই মিছিল আটকে দেয় পুলিশ। ৯জন প্রার্থী ও তাঁদের প্রস্তাবক’রা সাথে গিয়ে মনোনয়ন জমা দেন। 
অন্যদিকে এদিন কাটোয়াতেও সুসজ্জিত বন্যাঢ্য মিছিলে হেঁটে ৩জন বামফ্রন্ট ও আইএসএফ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মিছিলে রনপা, ঘোড়ড়ানাচ, ঢাক, বাজনা ও বেলুন উড়িয়ে কাটোয়া সুবোধ স্মৃতি ভবন থেকে মিছিল মহকুমাশাসকের দপ্তরে গিয়ে পৌঁছায়। এই মিছিলে ছিলেন কাটোয়া  বিধানসভার সিপিআই(এম) প্রার্থী সঞ্জীব দাস, মঙ্গলকোট বিধান সভায় সিপিআই(এম) প্রার্থী মীরাজ আলম শেখ ও কেতুগ্রাম বিধানসভায় বামফ্রন্ট সমর্থিত আইএসএফ প্রার্থী ক্বারী জাকির গাইন। 

কালনা মহকুমা শাসক দপ্তরের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বাম প্রার্থীদের নিয়ে মিছিল। 
কালনা মহকুমা শাসকের দপ্তরে সোমবার মনোনয়নপত্র জমা দিলেন  ৪ জন বামপ্রার্থী। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে এদিন কালনার বৈদ্যপুর মোড় সন্নিকট থেকে লাল ঝাণ্ডায় মোরা মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে পর্যন্ত মিছিল হয়। এদিন মনোনয়নপত্র জমা দেন, বামফ্রন্ট মনোনীত কালনা বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী  শর্মিষ্ঠা নাগ সাহা, মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী অনুপম ঘোষ,  পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সিপিআই(এমএল) প্রার্থী জিয়াদুল শেখ এবং পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী প্রদীপ সাহা।  মিছিলে আওয়াজ ওঠে ভাগীরথী নদীর উপর সেতু নির্মাণের কাজ দ্রুত শেষ করতে হবে। সমস্ত সরকারী শূন্যপদে স্থায়ী নিয়োগ, ধান, আলু ও পাট সহ সকল কৃষি পণ্যের লাভজনক দাম দিতে হবে। শ্রমজীবী মানুষের স্বার্থে কৃষি সমবায়গুলি দুর্নীতিবাজদের হাত থেকে বাঁচাতে হবে। এসআইআর প্রক্রিয়ায় প্রকৃত ভোটারদের বাদ দেওয়া নামগুলি অবিলম্বে ভোটার তালিকায় নতুন করে নথিভুক্ত করতে হবে। রক্ষা করতে হবে রাজ্যে বিপন্ন সরকারি স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে।

Comments :0

Login to leave a comment