Santipur

তোলা না দেওয়ায় মহিলাকে মারধর ও প্রাণে মারার হুমকি বিজেপি নেতার

জেলা

ছবি সংগৃহীত

তোলাবাজির টাকা না দেওয়ায় ঘরে ঢুকে মহিলাকে মারধর ও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া বয়রা এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা পেশায় সরকারি চাকরিজীবী সাধন ঘোষ ও তাঁর পরিবারের মধ্যে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে কিছুদিন ধরে সমস্যা চলছিল। বর্তমানে তা রানাঘাট মহকুমা আদালতে বিচারাধীন। এই সমস্যা নিয়ে তার এবং তাদের পরিবারের মধ্যে কোন ঝামেলা নেই। তবুও সেই সমস্যা মিটিয়ে দেওয়ার নাম করে এলাকার বিজেপি নেতা তাপস পাল ওরফে নিতাই ওই ব্যক্তির কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। অভিযুক্ত বিজেপি নেতা তাপস পাল বেলগড়িয়া -১নং পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যার স্বামী। এলাকায় তিনি নিজেকেই স্বঘোষিত পঞ্চায়েত সদস্য বলে দাবি করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুদিন আগে তার নিজের ঘরে সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছিলেন সাধন ঘোষ। অভিযোগ, কেন তিনি নিজের ঘরে সিসিটিভি লাগাচ্ছেন? তা জানতে চেয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে আচমকাই তার বাড়িতে ঢুকে পড়েন বিজেপি নেতা তাপস পাল। ঘরে ঢুকেই সাধন ঘোষের স্ত্রী সুদেষ্ণা ঘোষকে বুকে – প্রথমে পিঠে ঘুসি, গালে থাপ্পড় মারে। তারপর মারধর করতে শুরু করেন। পাশাপাশি তাকেও হেনস্তা করা হয় বলে অভিযোগ। সেই সাথে অভিযুক্ত বিজেপি নেতা তাদের বাড়ির বাইরে বেরোলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। তাদের রক্ষা করতে তার বোন এগিয়ে এলে তাকেও মারধর করা হয় ও তলপেটে লাথি মারা হয় বলে অভিযোগ। ঘটনার ভিডিওগ্রাফি করতে গেলে অভিযুক্ত বিজেপি নেতা তাদের বাধা দেয়। শুক্রবার সকালে আতঙ্কিত হয়ে সাধন ঘোষ ও তাঁর স্ত্রী শান্তিপুর থানায় গিয়ে অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যায়। 
অভিযুক্ত বিজেপি নেতা তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছন। আক্রান্ত সাধন ঘোষ ও তার স্ত্রী সুদেষ্ণা ঘোষের দাবি, বিজেপি নেতা আচমকা যে নোংরামো করছেন ও বাড়িতে ঢুকে মারধর করছেন, তাতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রশাসন অবিলম্বে তাদের নিরাপত্তার ব্যবস্থা করুন।

Comments :0

Login to leave a comment