অন্নপূর্ণা ভাতা নিয়ে মহিলাদের তুমুল বিক্ষোভে উত্তাল হলো ব্লক দপ্তর ও গ্রামপঞ্চায়েত দপ্তর। আবেদন রীদের সবার আবেদন পত্র আপলোড না করেই মনগড়া ভাবে যারা লক্ষী ভান্ডার পেতেন ও যারা অনলাইনে আবেদন জমা দিয়ে তাদের একটা অংশ অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার তথ্য উঠে এলো।
এমন কান্ডে অন্নপূর্ণা ভাতায় বঞ্চিত শতশত মহিলার বিক্ষোভ হঠাতে দাসপুর ১ নম্বর বিডিও দপ্তরে নামালো হলো বিশাল পুলিশ বাহিনী সহ র্যাফ। সেই বাহিনীর ধাক্কাধাক্কি কে উপেক্ষা করেই মহিলারা ক্ষোভ উগরে দিলেন। নিয়তি দোলই নামে এক মহিলা হাতে কাগজ তুলে ধরে বলেন, "আমার স্বামী প্যারালাইসিসে পঙ্গু। মাঠের কুলে খাড়া, নানান শাক সহ গুগলি গেঁড়ি সংগ্রহ করে সংসার চালাই। আমরা কেন এই ভাতা থেকে বঞ্চিত হবো। অনেক পরিবার যাদের জমি জাগয়া আছে, স্বচ্ছল পরিবার তারা অনলাইনে ফর্ম জমা দিলো বলে তাদের ভাতা চালু হয়ে যাবে, আমরা লাইন দিয়ে ক্যাম্পে জমা দিয়ে কী অন্যায় করলাম।"
দাসপুর ১ নম্বর ব্লক দপ্তরের ভিতরে যেমন শতশত মহিলা জয়েন্ট বিডিও রুমের সামনে বিক্ষোভে সামিল হয়, তেমনি বিডিও দপ্তরের সামনে শতশত মহিলাও তুমুল বিক্ষোভ দেখান। দাসপুর ২ নম্বর ব্লকের সাহাচক, সোনাখালি গ্রামপঞ্চায়েত দপ্তরেও শতশত মহিলাদের বিক্ষোভ ঘেরাওতে উত্তাল হয় এলাকা। গত মাসের ৪ তারিখ কাগজ পত্র জমা দিলেও কেন তারা অন্নপূর্ণা ভাতা থেকে বঞ্চিত তার কৈফিয়ত চায়। এতে উঠে আসে অফলাইনে যারা আবেদন পত্র ক্যাম্পে জমা দিয়েছেন সেগুলি এখনও আপলোড হয়নি। তাহলে কাদের এই ভাতা চালু করা হলো। কোন নিয়মে ও পদ্ধতিতে অনেকের চালু হলো।
দাসপুর ১ ব্লকের জয়েন্ট বিডিওকে বলতে শোনা যায়, "সরকার তাদের প্রতিশ্রুতি মতো ১লা জুন মাস থেকে অন্নপূর্ণা ভাতা চালু করলেও পরে তথ্য আপলোড হলে এরা নাও পেতে পারেন। প্রকৃত ভাতা চালু করতে আগষ্ট মাস লেগে যাবে। বাড়ি বাড়ি তথ্য যাচাই হওয়ার পর পূর্ণাঙ্গ তালিকা ধরে এই ভাতা চালু হবে।"
প্রতিটি পৌরসভা ও গ্রামপঞ্চায়েত এলাকায় যে পরিমান আবেদন জমা পড়েছে তার অর্ধেকও নয় এখন এই ভাতা চালু হয়েছে বলে উঠে আসে। মেদিনীপুর পুরসভায় আবেদন করেছেন ৪৭ হাজার জন। পেয়েছেন ১৩ হাজার জন। চেয়ারম্যান জানালেন বাকি ৩৪ হাজার মহিলা যাঁদের হয়নি তাঁদেরকে পুনরায় অনলাইনে আবেদন করতে হবে। তাহলে ক্যাম্প করে টানা তিন দিন লাইনে দাঁড় করিয়ে আবেদন পত্র নেওয়া হলো কেনো প্রশ্ন মহিলাদের।
DASPUR
অন্নপূর্ণা ভান্ডারের ভাতার দাবিতে মহিলাদের তুমুল বিক্ষোভ দাসপুরে, নামালো হলো বিশাল পুলিশ বাহিনী সহ র্যাফ
×
Comments :0