Annapurna Bhandar

অন্নপূর্ণা ভান্ডার থেকে বঞ্চিতদের নিয়ে বিক্ষোভে মহিলা সমিতি

জেলা

বল্লভপুরে মহিলাদের বিক্ষোভ সভায় বক্তব্য রাখছেন মহিলানেত্রী শিল্পী চক্রবর্তী ।। ছবি:- মলয়কান্তি মণ্ডল

বহু মহিলা এখনও বঞ্চিত অন্নপূর্ণা ভান্ডার থেকে। অন্নপূর্ণা ভাণ্ডার থেকে গরিব মহিলাদের বঞ্চিত করার প্রতিবাদে রানিগঞ্জের বল্লভপুরে বিক্ষোভ দেখালো সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। সোমবার বিকেলে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই মহিলারা বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন মহিলা সমিতির পশ্চিম বর্ধমানের জেলা সম্পাদিকা শিল্পী চক্রবর্তী, মহিলা নেত্রী কৃষ্ণা দাশগুপ্ত, সাধনা পাশোয়ান প্রমুখ। বক্তারা বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, নির্বাচনের আগে বিজেপি সরকারের প্রতিশ্রুতি দিয়েছিল লক্ষ্মী ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার করে তিন হাজার টাকা অনুদান দেওয়া হবে। বিজেপি সরকার গঠন করার পর গরিব মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের ফরম ফিলাপ করার পরও টাকা পাচ্ছেন না। বল্লভপুরের লীলাবতী পাশোয়ান, রূপা মিত্র, সরস্বতী দেবীরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন না। বক্তারা আরও বলেন যে ডবল ইঞ্জিন সরকার গঠন হওয়ার পর রাজ্যজুড়ে নারী নির্যাতন বেড়েই চলেছে। এদিনের সভায় দাবি ওঠে, এসআইআরে বাদ পড়া বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় যুক্ত করতে হবে।

 

 

Comments :0

Login to leave a comment